ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৯:৫২:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল

যৌন নিপীড়কদের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

নারী সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত, একুশে টেলিভিশনের চিফ রিপোর্টার ও প্ল্যানিং এডিটর এম এম সিকান্দারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

একুশে টেলিভিশনের কর্মীদের আহবানে আয়োজিত এই মানববন্ধনে  বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কর্মক্ষেত্রে নারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান। তারা একশে টেলিভিশনের ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তিও দাবি করেন।

চাকরির ফাঁদে ফেলে যৌন নির্যাতনের মত জঘন্য অপরাধ করে আসছে যারা তাদের রুখে দেবার আহবান জানান গণমাধ্যম কর্মীরা। 

মানববন্ধনে বক্তারা বলেন, এ সরকার নারীবান্ধব। দেশের নারীরা যখন নানা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তখন গণমাধ্যমে নারী সাংবাদিকদের ওপর একের পর এক যৌন নির্যাতনের ঘটনা আমাদের হতাশ করে।

তারা বলেন, আমরা মেধা ও যোগ্যতার বলে সংবাদ মাধ্যমে কাজ করতে এসেছি। কোনো পুরুষ সহকর্মীর লালসার শিকার হতে আসিনি। দেশের মিডিয়া হাউজগুলোতে একের পর এক এ ধরনের জঘন্য ঘটনা ঘটে আসছে। দোষীরা পার পেয়ে যাচ্ছে। অভিযোগ করা হলেও তাদের কোনো শাস্তি হয় না।

বক্তারা আরো বলেন, দোষীরা বার বার পার পেয়ে গেলে, ভবিষ্যতে যে সমৃদ্ধ ও প্রগতির বাংলাদেশের স্বপ্ন লালন করে এদেশের মানুষ- তা হোঁচট খাবে। তাই, দ্রুত ঘটনার বিচার নিশ্চিত করে, দৃষ্টান্ত স্থাপন করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরণের অপরাধ করতে কেউ সাহস না পায়।

উল্লেখ্য, অভিযুক্ত সিকান্দারের বিরুদ্ধে মামলা করার প্রেক্ষিতে, গত ভোররাতে তাকে আটক করে র‌্যাব।