রংপুর যাচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ এএম, ২ আগস্ট ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করতে ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ করতে আগামী রোববার (৪ আগস্ট) রংপুর যাচ্ছে বিচার বিভাগীয় তদন্ত কমিশন।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্টে তদন্ত কমিশনের অস্থায়ী কার্যালয়ে কমিশনের সভাপতি বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, বিচার বিভাগী তদন্ত কমিশন যে রংপুরে যাচ্ছে সে বিষয়টি সর্বসাধারণকে জানানোর জন্য আগামীকাল মাইকিং করা হবে। তদন্ত কমিশনের কাছে যারা সাক্ষী দিতে আসবেন তাদের কোনো প্রকার ভয়ভীতি দেখানো হলে কমিশন ছাড় দেবে না।
কমিশন সূত্র জানিয়েছে, আগামী ৫ আগস্ট সকাল ৯টায় রংপুর সার্কিট হাউজে সহিংসতায় নিহত মো. আবু সাঈদের বিষয়ে সাক্ষ্যগ্রহণ করা হবে। ৬ আগস্ট নিহত সাজ্জাদ হোসেন, মোসলেম উদ্দিন মিলন ও মো. মানিক মিয়ার বিষয়ে সাক্ষ্যগ্রহণ করা হবে। এ ছাড়া ৭ আগস্ট নিহত মেরাজুল ইসলাম ও আবদুল্লাহ আল তাহেরের বিষয়ে সাক্ষ্যগ্রহণ করা হবে।
জানা গেছে, তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গত ১৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহত ও আহতের ঘটনায় দায়ীদের চিহ্নিত করবে ও কারণ উদঘাটন করবে।
এ সময় বিচার বিভাগীয় তদন্ত কমিশনের সদস্য বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরী উপস্থিত ছিলেন।
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা








