রংপুর-৩ আসন: মনোনয়ন ফরম কিনেছেন তৃতীয় লিঙ্গের রানী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ এএম, ২০ নভেম্বর ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রংপুর-৩ (সদর-আংশিক সিটি) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কিনেন।
রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে এ মনোনয়ন ফরম তোলেন তিনি। এ সময় তার সঙ্গে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
আনোয়ারা ইসলাম রানী রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠীর জন্য তিনি কাজ করছেন। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠনের পক্ষ সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন তিনি।
এদিকে আনোয়ারা ইসলাম রানীর তার মনোনয়নপত্র গ্রহণের খবরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আবার অনেকেই রানীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
আনোয়ারা ইসলাম রানী বলেন, সবক্ষেত্রে রংপুর একটি অবহেলিত অঞ্চল। দেশের উন্নয়নমূলক মহাপরিকল্পনাগুলো থেকে আমাদের রংপুর বরাবরই বঞ্চিত। কারণ এখানে নেতৃত্ব দেওয়ার মতো নেতা নেই। যার কারণে আমি এই আসনে নির্বাচন করে নেতৃত্বে আসতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি রংপুর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।
রানী আবেগ জড়ানো কণ্ঠে জানান, সকলেরই সংসার রয়েছে, সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বড় চিন্তাও রয়েছে। আমার সংসার নেই, স্বামী নেই, সন্তান নেই এক কথায় আমার কোনো পিছু টান নেই। আপনারাই আমার সংসার। আপনারাই আমার পরিবার। আমি আপনাদের হয়ে যেতে চাই। যতটুকু বড় হয়েছি। আপনারা খবর নিয়ে দেখবেন সারাজীবন মানুষের উপকার করে এসেছি।
নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করতে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সর্মথন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি উন্নয়নের জন্য আন্দোলন করব। এ সময় তিনি তার ২১ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।
রানীর মনোনয়নপত্র নেওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুল আলম জানান, এবার রংপুর-৩ আসনে মোট ৫ লাখ ১৯ হাজার ৯৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








