রওশন এরশাদের ‘সুন্দর মহলে’ হামলা-ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৪ পিএম, ১৫ মে ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেত্রী এবং ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বেগম রওশন এরশাদের ময়মনসিংহ নগরীর বাসভবন ‘সুন্দর মহল’-এ হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ক্ষুব্ধ ছাত্র-জনতা।
আজ বৃহস্পতিবার বিকেলে নগরীর গঙ্গাদাস গুহ রোডে অবস্থিত এই বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা রওশন এরশাদের বাড়িটিকে ‘দালাল মহল’ ঘোষণার দাবিতে স্লোগান দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে রওশন এরশাদের ‘সুন্দর মহল’ একটি ‘কুটুমবাড়ী’ নামের রেস্টুরেন্টের কাছে ভাড়া দেওয়া হয়। এরপর থেকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে রেস্টুরেন্ট নির্মাণের কাজ শুরু করে।
মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল সেলিম বলেন, সুন্দর মহলের সীমানা প্রাচীরের ভেতরে রওশন এরশাদের মায়ের স্মৃতি বিজড়িত কবরটি রয়েছে। অনেকে এখন কারণে-অকারণে বাড়িটি ক্ষতিগ্রস্ত করতে চায়। দলের অবস্থা এখন ভালো না। রওশন এরশাদের নির্দেশে বাড়িতে অবস্থিত দলীয় কার্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি আরও জানান, পরিবারের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী, বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য একটি রেস্টুরেন্টের কাছে মাসিক চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, ১২ বছরের জন্য তারা এখানে থাকতে পারবেন। মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা।
আজ দুপুর ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ ছাত্র জনতা একটি মিছিল নিয়ে ‘সুন্দর মহল’-এ যায় এবং রেস্টুরেন্টের নির্মাণ কাজে বাধা দেয়। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা নির্মাণাধীন রেস্টুরেন্টের দেয়াল এবং বাসভবনের ভেতরে প্রবেশ করে বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করে।
এই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফুয়াদ খান, ওয়ালিউল্লাহ ওলি, ছাত্রনেতা জি.কে ওমর, আব্দুল আলীমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে ২৩ এপ্রিল দুপুর ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে এ কার্যালয়ের সামনে মানববন্ধন করে ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবি করেছে তারা।
বৈষম্যবিরোধী ছাত্র ও সাধারণ জনগণের ব্যানারে এক মানববন্ধনে বক্তারা ঘোষণা দেন, গণতন্ত্র ধ্বংসকারী ফ্যাসিস্টদের সহচর রওশন এরশাদের সুন্দর মহলকে বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। তারা এ ভবনটিকে রেস্টুরেন্টের কাছে ভাড়া দিয়ে অন্যায় কাজ করেছে।
‘সুন্দর মহল’-এ নির্মাণাধীন রেস্টুরেন্ট ভাঙচুরের বিষয়ে ‘কুটুমবাড়ী’ রেস্টুরেন্টের পরিচালক বজলুর রহমান মিন্টুর বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



