রঙিন স্বপ্ন দেখছেন রাজবাড়ীর কৃষকরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ২৬ জানুয়ারি ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
কম খরচে বেশি লাভ হওয়ায় রাজবাড়ীতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সরিষার আবাদ। একই সঙ্গে ভোজ্যতেলের দাম বাড়ায় তেলের চাহিদা মেটাতে সরিষা চাষে ঝুঁকছেন কৃষকরা।
আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন তারা। আর সরিষার আবাদ বাড়াতে কৃষকদের সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগ।
জেলার কালুখালী উপজেলার রতনদিয়া মুড়ারিখোলা, হরিণবাড়ীয়াসহ প্রতিটি উপজেলার ফসলের মাঠে এখন শোভা পাচ্ছে সরিষা ফুল। সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখর পুরো এলাকা। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি। আর এর মাঝে রঙিন স্বপ্ন দেখছেন কৃষকরা।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর জেলার পাঁচ উপজেলার পাঁচ হাজার ৬৫৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে বারী, বিনা ও টরির নানা জাতের সরিষা। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আট হাজার ৫১৫ মেট্রিক টন সরিষা।
কৃষক জিয়াউর রহমান, কাজী সিদ্দিক, আমিন শেখ জানান, আমন ধান ঘরে উঠানোর পর খালি জমিতে সরিষার চাষ করা হয়। তিন মাসের কম সময়ে সরিষার ফলন ঘরে তোলা যায়। কম পুঁজিতে সরিষা চাষে লাভও অনেক বেশি। বিঘাপ্রতি পাঁচ হাজার টাকা উৎপাদন খরচ হলেও বিশ হাজার টাকার সরিষা পাওয়া যায়। ফলে এখন কৃষকদের কাছে লাভজনক ফসল হয়ে উঠেছে সরিষা।
এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা। এ কারণে তাদের চোখেমুখে ফুটে উঠেছে আনন্দের হাসি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. মো. শহিদুল ইসলাম জানান, সরিষা চাষে কৃষকদের সব প্রকার সহযোগিতা করা হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সরিষার বাম্পার ফলন হতে পারে।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার




