রণবীরই আমার সুপার ড্রাগ: দীপিকা পাড়ুকোন
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
গত কয়েকদিন ধরে অভিনয় কিংবা নতুন সিনেমার জন্য নয়, বরং নিষিদ্ধ মাদক নেয়ার কারণে খবরের শিরোনামে উঠে আসছেন দীপিকা পাড়ুকোন।এবার সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর পুরনো একটি ছবি ভাইরাল হতেই ফের চর্চায় উঠে এলেন রণবীর পত্নী।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে টিনসেল টাউনের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের পুরনো একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে। মূলত ২০১৯ সালে ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। ছবিতে দেখা যায়, রণবীর তার পিঠ ক্যামেরার দিকে করে রেখেছেন। আর অভিনেতার পরনের টি-শার্টে লেখা ছিল, লাভ ইজ অ্যা সুপার পাওয়ার। ছবির ক্যাপশনে দীপিকা লেখেন, আর তুমি, তুমি আমার সুপার ড্রাগ।
এই ছবিটি ভাইরাল হতেই চর্চায় উঠে আসেন দীপিকা। নায়িকার মাদক সংক্রান্ত চ্যাটের প্রসঙ্গ টেনে তাকে সরাসরি আক্রমণ করছেন নেটিজেনদের একাংশ। তবে সমালোচকদের পাল্টা জবাব দিতে দেখা যায়নি 'ককটেল' খ্যাত এই তারকাকে।
এদিকে সুশান্তের মৃত্যু মামলায় মাদকের তদন্তে নেমে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করছে এনসিবি। সম্প্রতি বেশ কয়েকজন বলি তারকার হোয়াটসঅ্যাপ চ্যাট হাতে এসেছে সংস্থাটির। সেই চ্যাটে দেখা যায়, দীপিকা তার ম্যানেজারকে গাঁজার কথা জিজ্ঞেস করেন। পাশাপাশি বিভিন্ন সময়ে নিষিদ্ধ মাদক নিয়ে একাধিকবার কথা বলেছেন তারা দু'জন।
মূলত তারপর থেকে শোনা যাচ্ছে, এনসিবির তরফে ডেকে পাঠানো হতে পারে দীপিকাকে। এরই মধ্য তার ম্যানেজার কারিশ্মাকে সমন পাঠিয়েছে সংস্থাটি। আজ বুধবার তাকে এনসিবির দপ্তরে হাজির হতে বলা হয়েছে। মাদকের জেরে বলিউডের আর কোন কোন তারকাকে তদন্তকারী সংস্থা তলব করে এখন সেটিই দেখার বিষয়।
-জেডসি
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার






