রাজধানীতে ‘ফুড অ্যান্ড হসপিটালিটি বাংলাদেশ এক্সপো’ শুরু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ছবি : সংগ্রহ করা
বিশ্ববাসীর কাছে বাংলাদেশের খাবার তুলে ধরতে আজ বৃহস্পতিবার থেকে রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হলো তিন দিনব্যাপী ‘ফুড অ্যান্ড হসপিটালিটি বাংলাদেশ এক্সপো ২০১৯’।
প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতার উজ জামান খান কবির, ইন্টারন্যাশনাল হসপিটালিটি অ্যাসোসিয়েশনের সভাপতি এইচ এম হাকিম আলী, রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআই পরিচালক খন্দকার রুহুল আমিন ও ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ পারভেজ এ চৌধুরী।
প্রদর্শর্নীতে বাংলাদেশসহ ভারত, মালয়েশিয়া, মেসিডোনিয়া, থাইল্যান্ড, চীন, ইতালি এবং স্পেন থেকে ৭টি দেশের এক্সিবিটর, ১৫০টি ব্র্যান্ড, ২০০ জন আন্তর্জাতিক প্রতিনিধি এবং ৫০ জন হোস্টেড বায়ার অংশ নিচ্ছে।
দেশের পর্যটন শিল্পকে ভিন্ন মাত্রা দিতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের তত্ত্বাবধানে প্রথমবারের মত এ ফুড অ্যান্ড হসপিটালিটি বাংলাদেশ এক্সপো’র আয়োজনে করেছে ইন্টারন্যাশনাল হসপিটালিটি অ্যাসোসিয়েশন (বিহা) এবং ওয়েম বাংলাদেশ লিমিটেড।
উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, শুধু ঢাকাই বাংলাদেশ নয় – বাংলাদেশের অন্যান্য এলাকা নিয়েও আমাদের ভাবতে হবে। পর্যটন শিল্প বিকাশের জন্য চট্টগ্রাম, কক্সবাজারসহ দেশের অন্যান্য জেলায়ও এই ধরনের কাজ করে যেতে হবে।
- পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আজও কোণঠাসা নারী
- নারীদের জন্য প্রকৃত সুযোগ সৃষ্টি করতে হবে: জাইমা রহমান
- আদালতে নির্যাতনের বর্ণনা দিল শিশুগৃহকর্মী মোহনা
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়











