ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:১৪:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

রাজধানীতে বাংলাদেশ উইমেন্স ম্যারাথন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৩ এএম, ১১ মার্চ ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’ স্লোগানকে সামনে রেখে লাইমলাইট স্পোর্টসের আয়োজনে রাজধানীর হাতিরঝিলে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ উইমেন্স ম্যারাথন-২০২৩।

রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারের পাশ থেকে শুরু হয়ে মধুবাগ ব্রিজ হয়ে সাড়ে সাত কিলোমিটার দূরত্ব ঘুরে আবার অ্যাম্ফিথিয়েটারের কাছে এসে শেষ হয় ম্যারাথনটি। 

প্রতিযোগিতার রেগুলার বিভাগে প্রথম হয়েছেন বাংলাদেশের পাপিয়া খাতুন, দ্বিতীয় হন হামিদা আক্তার জেবা এবং তৃতীয় হয়েছেন নার্গিস আক্তার ওহাব।

৫০ বছর  উর্ধ্ব ক্যাটাগরির ভ্যাটেরান বিভাগে প্রথম হন জাপানের ইরি কইকে ও দ্বিতীয় হন একই দেশের মিহোমরি। তৃতীয় হয়েছেন বাংলাদেশের রত্না গোমেজ।

প্রতিযোগিতাশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন লাইমলাইট স্পোর্টসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো: আরাফাত হাসান সাহিল।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের ম্যানেজার অপারেশন আব্দুর রহমান মুন্সি।

নারীদের প্রতি সম্মান জানিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের অংশ হিসেবে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। 
ম্যারাথনে দেশি-বিদেশি প্রায় ৪’শ জন নারী দৌড়বিদ অংশগ্রহণ করেন।