রাজধানীতে বিএনপিসহ বিরোধী দলগুলোর সমাবেশ আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ এএম, ১৫ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে রাজধানীতে সমাবেশ করবে বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা বিরোধী দলগুলো। ঘোষিত সমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি দেওয়া হতে পারে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শুরুতে বিএনপি এককভাবে সমাবেশ করতে চাইলেও পরে তা যুগপৎ করার সিদ্ধান্ত হয়। ফলে গণতন্ত্র মঞ্চসহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের ব্যানারে একযোগে সমাবেশ হবে। এর আগে কর্মসূচি চূড়ান্তে গতকাল বৃহস্পতিবার দফায় দফায় বৈঠক করেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।
বিএনপি নেতারা জানান, ঢাকা মহানগর বিএনপির দুই অংশের যৌথ উদ্যোগে শুক্রবার বিকেল ৩টায় নয়াপল্টন দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেল ৪টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। একই সময়ে বিজয়নগর পানির ট্যাংকির সামনে ১২ দলীয় জোট, পল্টনের আলরাজী কমপ্লেক্সের সামনে জাতীয়তাবাদী সমমনা জোট সমাবেশ করবে।
বিকেল ৩টায় পূর্ব পান্থপথে এফডিসিসংলগ্ন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বিকেল সাড়ে ৩টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সমাবেশ করবে নুরুল হক নুর নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ (একাংশ)।
এছাড়া বাম গণতান্ত্রিক ঐক্য সকাল ১০টায় পল্টন মোড়ে, লেবার পার্টি বেলা ১১টায় নয়াপল্টন দলীয় কার্যালয়ে সামনে, গণফোরাম ও পিপলস পার্টি যৌথভাবে বিকেল ৪টায় আরামবাগ দলীয় কার্যালয়ে সামনে এক দফা দাবিতে একই কর্মসূচি পালন করবে।
এর আগে গত ১২ জুলাই এক দফা আন্দোলনের ঘোষণার পর এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো ঢাকায় পদযাত্রা, মহাসমাবেশ, ঢাকার প্রবেশমুখে অবস্থান, গণমিছিল ও কালো পতাকা মিছিলের কর্মসূচি পালন করে। সর্বশেষ ৯ সেপ্টেম্বর ঢাকা মহানগরে গণমিছিল কর্মসূচি ছিল।
এদিকে শুক্রবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে ডেকেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। নয়াপল্টন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই সংবাদ সম্মেলনে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থাসহ সমসাময়িক ইস্যুতে কথা বলতে পারেন বলে জানা গেছে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য




