রাজধানীর নাম ভুল বলে সমালোচিত লুবাবা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১২ পিএম, ১০ জুলাই ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। বয়স কম হলেও নানা বিষয়ে বেশ সক্রিয় এই ক্ষুদে অভিনেত্রী। প্রায়ই বিতর্কিত নানা মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় সে।
সামাজিক মাধ্যমের নিউজফিডে প্রায়ই ভেসে আসে লুবাবার ভিডিও। যেখানে তাকে নানা সময় নানা ধরনের মন্তব্য করতে দেখা যায়। যা তার বয়সের তুলনায় পরিপক্ক। নেটিজেনরাও তাই তাকে ডাকে ‘পাকনা লুবাবা’ নামে।
এর আগে সংবাদকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে লুবাবা ‘কেন্দে দিয়েছি’ বলায় সামাজিকমাধ্যমে ট্রলের স্বীকার হয়েছিল এই ক্ষুদে অভিনেত্রী। এবার বাংলাদেশের রাজধানীর নাম বলে আবারো ভাইরাল লুবাবা। বাংলাদেশের রাজধানী হিসেবে পাবনার নাম বলায় সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে হাস্যরস।
সম্প্রতি এক কনটেন্ট ক্রিয়েটরের মুখোমুখি হয় লুবাবা। সেখানে তাকে একটি গেমের প্রস্তাব দেয়া হয়। খেলাটি এমন- লুবাবা যদি পাঁচটা প্রশ্নের উত্তর ভুল দেয়, তাহলে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। এতে রাজি হয়ে যায় লুবাবা। এরপর তাকে প্রশ্ন করতে শুরু করেন ওই কনটেন্ট ক্রিয়েটর। বাংলাদেশবিষয়ক সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেন ওই কনটেন্ট ক্রিয়েটর, যেগুলোর থেকে ভুল উত্তর প্রত্যাশা করা হয়েছে লুবাবার কাছ থেকে। তাকে জিজ্ঞাসা করা হয় ,বাংলাদেশের রাজধানীর নাম কী?
এরপর লুবাবাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী? উত্তরে লুবাবা বলেন, জানি না। তাকে আবার বলার সুযোগ দেয়া হলে সে বলে, বাংলাদেশের জাতীয় ফুল ‘গাছপাতা’।
অভিনয়ে সুযোগ দেয়ার কথা বলে রাতভর পার্টির প্রস্তাব এই প্রশ্নোত্তরের ভিডিওটি নেটিজেনদের মাঝে ব্যাপক হাস্যখোরাকে পরিণত হয় লুবাবা। ফলে আবারো বিতর্কের মুখে পড়তে হয় এই শিশুশিল্পীকে। নেটিজেনদের মন্তব্য ছিল এমন—ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই ভুল উত্তর দিয়েছে লুবাবা। কেউ লিখেছেন, রাজধানীর নাম ঢাকা, অথচ এটাই জানে না লুবাবা!
তবে নেটিজেনদের কেউ কেউ মন্তব্য ঘরে জানিয়ে দিয়েছেন, খেলাটাই এমন। এখানে লুবাবাকে ভুল উত্তর দিতে হবে; শুধুমাত্র মজার উদ্দেশ্যেই বানানো এই ভিডিওটি। লুবাবা সঠিক উত্তর জানে না- ব্যাপারটি এমন না।
প্রসঙ্গত, সিমরিন লুবাবার জন্ম একটি সংস্কৃতিমনা পরিবারে। প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সে। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সে ক্যামেরার সামনে দাঁড়িয়েছে সে। এরপর শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। নিয়মিত কাজ করছে বিজ্ঞাপনেও। বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী লুবাবা। কেজিতে পড়ার সময় প্রথম শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনের মডেল হয় সে। এরপর গত বছর একটি শর্টফিল্মে কাজ করেছে। যেখানে সে পার্কে ফুল বিক্রেতা এক শিশুর চরিত্রে অভিনয় করেছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা











