রাজধানীর রাস্তাঘাট ফাঁকা, পুলিশের সতর্ক অবস্থান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার
ফাইল ছবি
রাজধানীতে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই ব্যস্ত সড়কগুলো ফাঁকা। রাস্তাঘাটে গণপরিবহনেরও তেমন একটা দেখা মেলেনি। সড়কের প্রতিটি মোড়ে মোড়ে পুলিশকে দেখা যাচ্ছে সতর্ক অবস্থানে।
শনিবারে বিএনপির এই গণসমাবেশকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে রাজনৈতিক সরগরম পরিস্থিতি সাধারণ জনগণের মনে শঙ্কা সৃষ্টি করেছে।
গতকাল শুক্রবার থেকেই রাস্তায় যানবাহন চলাচলের চাপ কম থাকলেও আজকে তা একেবারে নাই বললেই চলে। সকাল সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, শিয়া মসজিদ, কলেজগেট, আসাদ অ্যাভিনিউ, খামারবাড়ি, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা যায়, সড়কে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নেই বললেই চলে। বাসের সংখ্যাও একেবারে হাতে গোনা। কিছু সিএনজিচালিত অটোরিকশার দেখা মিলছে। অন্যান্য দিনের তুলনায় সড়কে পথচারী ও যাত্রী উপস্থিতিও কম।
সিএনজিচালিত অটোরিকশার চালকেরা যাত্রীরা অপেক্ষায় ছিলেন। পঞ্চাশোর্ধ্ব অটোরিকশার চালক আবদুল হক জানান, রাস্তাঘাট গতকাল থেকেই ফাঁকা। ১ হাজার ২০০ টাকা মালিকের দৈনিক জমা, ৩০০ টাকার গ্যাস লাগে। নিজের খাওয়ার খরচ আছে৷ এই টাকা তোলার পরে আয়ের হিসাব। গতকাল কোনোমতে ২০০ টাকা হইছিল। আজকে জমাও হবে না মনে হচ্ছে।
বিভিন্ন সড়কের মোড়ে যাত্রীদের বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রধান সড়কে কিছু রিকশা চলাচল করছে। জরুরি কাজ ছাড়া অনেকেই বাইরে বের হননি। ফলে সড়কে পথচারী মানুষের সংখ্যাও কম। অন্যদিকে প্রধান সড়ক গুলোতে সতর্ক অবস্থানে তৎপর থাকতে দেখা গিয়েছে পুলিশকে।
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






