রাজধানীর সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৩ পিএম, ৬ আগস্ট ২০২৫ বুধবার
রাজধানীর সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের বিক্ষোভ
সাত কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ প্রকাশের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার (৬ আগস্ট) সকাল ১১টা থেকে বিক্ষোভ শুরু করেন তারা।
সরেজমিনে দেখা যায়, সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নীলক্ষেত মোড় হয়ে সাইন্সল্যাবে অবস্থান করছে।
এ সময় সাইন্সল্যাব মোড় সংলগ্ন সকল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‘শিক্ষা সিন্ডিকেট নিপাত যাক, ডিসিইউ মুক্তি পাক; অধ্যাদেশ জারি করো, ঢাকেবি চূড়ান্ত করো; দালালি না শিক্ষা, শিক্ষা শিক্ষা; তালবাহানা বন্ধ করো, অধ্যাদেশ জারি করো; সিন্ডিকেটের গদিতে,আগুন জালো একসাথে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
অন্যদিকে কর্মসূচি ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
তবে শিক্ষার্থীরা বলছেন সাইন্সল্যাব কিছু সময় অবস্থান করে তারা ক্যাম্পাসে ফিরে যাবেন।
এ সময়ে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সাদিয়া আক্তার মৌ বলেন, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের দাবি সরকার থাপে থাপে এ পর্যন্ত মেনে নিয়েছে।
আমরা আশাবাদী শেষে দাবিটুকু অধ্যাদেশের মাধ্যমে পূর্ণাঙ্গ ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে সেটি যেন মেনে নেয় এটিই আমাদের প্রত্যাশা। আমরা সাইন্সল্যাবে কিছুক্ষণ অবস্থান করবো এবং ক্যাম্পাসে ফিরে যাবো।
এ সময় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির জন্য সরকারকে একাধিকবার আল্টিমেটাম দিয়েছিলাম।
সর্বশেষ ইউজিসিতে বসে অধ্যাদেশের জন্য রাষ্ট্রকে ৫ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিই। কিন্তু আমাদের হতাশ করে কর্তৃপক্ষ সেপ্টেম্বরে অধ্যাদেশ দেবে বলে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







