রাজধানীতে জশনে জুলুস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৩ এএম, ৯ অক্টোবর ২০২২ রবিবার
ফাইল ছবি
ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রিয়নবী (স.) ৪১তম বংশধর সৈয়্যদ মোহাম্মদ তাহির শাহ (মা.জি.আ.) এর নেতৃত্বে রাজধানীতে বিশাল জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকার ব্যবস্থাপনায় জুলুসটি মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা হতে শুরু হয়ে আসাদ গেট ঘুরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মাদ্রাসা ময়দানে গিয়ে শেষ হয়।
হাজার হাজার আশেকে রাসুল (সা.) হাতে কলেমা খচিত পতাকা নিয়ে জুলুসে অংশ নেন। এ সময় তাদের মুখে ছিল ‘ইয়া নবি সালাম আলাইকা, মুস্তফা জানে রহমত পে লাখো সালাম।’
পরে মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয় ঈদে মীলাদুন্নবী মাহফিল।
পীরে কামেল সৈয়্যদ তাহির শাহ এর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, শাহজাদা সৈয়্যদ মোহাম্মদ কাশিম শাহ।
কাদেরিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন আঞ্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঢাকার চেয়ারম্যান আলহাজ মুহাম্মদ শহীদ উল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ মুহাম্মদ আনোয়ার হোসাইন, ঢাকার ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান, পি.এইচ.পি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মুহাম্মদ মিজানুর রহমান, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবু আহমেদ মন্নাফি, এডিশনাল সেক্রেটারি আলহাজ মুহাম্মদ শামসুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি আলহাজ মুহাম্মদ সিরাজুল হক, ঢাকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলহাজ মোহাম্মদ আব্দুল মালেক বুলবুল, ট্রেজারার আলহাজ শোয়েবুজ্জামান চৌধুরী তুহিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ মুহাম্মদ হযরত আলী প্রমুখ।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) এর তাৎপর্য তুলে ধরে বয়ান করেন কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ কাজী আব্দুল আলিম রিজভী, মুফতী মাহমুদুল হাসান, মাওলানা মুনিরুজ্জামা
ন, মাওলানা মাহমুদুর রহমান চিশতী, ড. মাওলানা নাসির উদ্দিনসহ প্রখ্যাত ওলামায়ে কেরামগণ।
খতমে গাউসিয়া ও মিলাদ শরীফ সমাপান্তে বাংলাদেশসহ সমস্ত মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করেন আল্লামা আলহাজ সৈয়্যদ মুহাম্মদ তাহির শাহ্ (মা.জি.আ.)।
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার











