ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৫:৩২:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

রাজবাড়ীতে বালুচাপায় ৩ জনের প্রাণহানী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৮ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের জৌকুড়া এলাকায় বালুচাপায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী থানার ওসি (তদন্ত) মো. এসরাকুল ইসলাম।

স্থানীয়রা জানিয়েছেন, জৌকুড়া ঘাট এলাকায় একটি বড় বালুর চাতাল রয়েছে। ওই চাতাল থেকে নিয়মিত বালু বিক্রি করা হয়।

মঙ্গলবার রাত ১১টার দিকে বালুর স্তুপ থেকে ভেকু দিয়ে ১০ চাকার একটি ট্রাকে বালু ভর্তির কাজ করা হচ্ছিল। সে সময় হঠাৎ বালুর স্তুপের ওপর থেকে ভেকু মেশিন বালু নিয়ে ওই ট্রাকের ওপর পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই চাতাল মালিক হান্নানের ভাই আব্দুর রহিম, ভেকুচালক ও ট্রাকচালকের মৃত্যু হয়।