ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২০:৪৩:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

রাজবাড়ী-দৌলতদিয়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১০ এএম, ২৯ আগস্ট ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুতির ১১ ঘণ্টা পর রাজবাড়ী-দৌলতদিয়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 সোমবার (২৮ আগস্ট) রাত পৌনে ১টার দিকে উদ্ধারকারী দল লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করে। এরপর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রাজবাড়ী রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (লোকো অ্যান্ড ক্যারেজ) হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সোমবার দুপুর দেড়টার দিকে দৌলতদিয়ার ফকিরপাড়া এলাকায় নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

রাজবাড়ী রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (লোকো অ্যান্ড ক্যারেজ) হুমায়ুন কবীর জানান, গোয়ালন্দ ঘাট (দৌলতদিয়া) রেলস্টেশন থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি দুপুর দেড়টার দিকে দৌলতদিয়া ফকিরপাড়া এলাকায় এলে মাঝের দুটি বগি লাইনচ্যুত হয়।

তিনি বলেন, দুপুরেই আমরা রাজবাড়ী থেকে রিলিফ ট্রেন নিয়ে বগি উদ্ধারের কাজ শুরু করি। অবশেষে রাত পৌনে ১টার দিকে লাইনচ্যুত বগি দু’টি উদ্ধার করতে সক্ষম হই। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।