রাজশাহীর কোন আম কবে আসবে বাজারে
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ১৩ মে ২০২৪ সোমবার
ফাইল ছবি।
আগামী বুধবার থেকে রাজশাহীতে শুরু হচ্ছে পাকা আম পাড়ার উৎসব। ওই দিন গুটি জাতের আম পাড়া হবে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহবিষয়ক মতবিনিময়সভায় ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করেন ডিসি শামীম আহমেদ। পাকার আগে আম পাড়লে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ক্যালেন্ডার অনুযায়ী, ২৫ মে থেকে গোপালভোগ, লক্ষণভোগ, লখনা ও রানীপছন্দ; ৩০ মে থেকে হিমসাগর ও খিরসাপাত, ১০ জুন থেকে ল্যাংড়া ও ব্যানানা আম, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি আম পাড়ার সময় নির্ধারণ করা হয়। আর ১০ জুলাই থেকে আশ্বিনা, ১৫ জুলাই গৌড়মতি এবং ২০ আগস্ট থেকে ইলামতি জাতের আম পাড়া হবে।
সভাপতির বক্তব্যে ডিসি শামীম আহমেদ বলেন, বাজারে পরিপক্ব ও নিরাপদ আম নিশ্চিত করতে প্রতি বছরই তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। এবারও কৃষক, কৃষি কর্মকর্তা, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতেই ‘ম্যাংগো ক্যালেন্ডার’ নির্ধারণ করা হয়। এই সময়ের আগে কোনো কৃষক বা ব্যবসায়ী অপরিপক্ব আম পাড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে আম না পাকলে পরিপক্ব হওয়া সাপেক্ষে নির্ধারিত সময়ের পর পাড়তে হবে। হাটগুলোতে সার্বক্ষণিক প্রশাসন তদারকি করবে।
এডিসি (সার্বিক) কল্যাণ চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আরএমপির অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন এবং রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসা. উম্মে সালমা।
প্রসঙ্গত, এ বছর রাজশাহী জেলার ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে, যা গত বছরের চেয়ে ২৪ হেক্টর বেশি। গত বছর আমের ব্যবসা হয়েছিল প্রায় দেড় হাজার কোটি টাকার। এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ ৬০ হাজার ১৬৫ টন। সে হিসাবে এবার প্রায় দুই হাজার কোটি টাকার বিকিকিনির লক্ষ্যমাত্রা থাকলেও আমের মুকুল কম হওয়ায় এবং প্রচণ্ড খরায় গুটি ঝরে যাওয়ায় সেটি অর্জন নাও হতে পারে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য








