রাজশাহী থেকে ঢাকায় আম আনতে কাল থেকে বিশেষ ট্রেন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩০ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার
রাজশাহী থেকে ঢাকায় আম আনতে কাল থেকে বিশেষ ট্রেন
রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আম সরবরাহের জন্য আগামীকাল শুক্রবার থেকে একটি বিশেষ ট্রেন চলাচল শুরু করবে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল কোভিড-১৯ পরিস্থিতিতে আম ব্যবসায়ী ও কৃষকদের সুবিধার্থে কম খরচে আম সরবরাহের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে।
পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্য ব্যবস্থাপক মোহাম্মাদ আহসান উল্লাহ জানান, উৎপাদনকারি ও ব্যবসায়ীদের আম সরবরাহ সহজ করতে ১৮ মে থেকে পার্সেল ভাড়া শতকরা ২৫ ভাগ কমানো হয়েছে।
তিনি জানান, শুধু আমই নয়, ব্যবসায়ী ও উৎপাদকগণ শাক-সবজি ও অন্যান্য মৌসুমী ফলও এতে পাঠাতে পারবেন।
উৎপাদনকারি ও ব্যবসায়ীগণ যাতে তাদের ইচ্ছানুযায়ী মালামাল সরবরাহ করতে পারে সেই লক্ষ্যে প্রতিদিন একটি কার্গো ট্রেনের ৬টি বগী ২৭০ টন মালামাল নিয়ে যাত্রা করবে। প্রতি এক কিলোগ্রাম মালামাল বহনে চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকা ১ টাকা ৩০ পয়সা রাজশাহী থেকে ঢাকায় ১ টাকা ১৭ পয়সা খরচ পরবে।
রেলওয়ে পোর্টাররা মালামাল পরিবহন ও খালাস করায় নিয়োজিত থাকবে। একাজের জন্যে মালামাল ব্যবস্থাপনায় বুকিং লোডিং এর পাশাপাশি যথাযথভাবে আনলোডিং-এর জন্য পোর্টারদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়েছে।
পশ্চিমাঞ্চলীয় ম্যানেজার মিহির কান্তি গুহ বলেন, আম পার্সেলের জন্যে সব ধরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে যাতে করে করোনা ভাইরাস পরিস্থিতিতে আম পার্সেল সেবা কার্যকরভাবে পরিচালিত হয়।
কর্মকর্তারা জানান, চলতি বছর রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ জেলার ২৬ হাজার ১৫০ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে এবং ২ লাখ ৪৪ হাজার টন আম উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন
- রমজান মাসের অফিস সময় নির্ধারণ
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- ১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আজকের বাজারের সোনার দাম জেনে নিন










