রাতে তাড়াতাড়ি ঘুমানোর উপকারিতা
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ৯ অক্টোবর ২০২৩ সোমবার
ফাইল ছবি
অনেকেই রাতে জেগে থাকেন বা অনেক দেরি করে ঘুমান। কিন্তু রাতে ভালো এবং পর্যাপ্ত ঘুম হওয়া আপনার স্বাস্থ্যের জন্য অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ। কারণ ঘুম আমাদের শরীরকে রিচার্জ হতে সাহায্য করে। আর পর্যাপ্ত পরিমাণে ঘুম আপনাকে সারাদিনের কাজের জন্য প্রস্তুত রাখে।
আমরা যেমন স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং ব্যায়ামকে সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ মনে করি, ঠিক তেমনই গুরুত্বপূর্ণ হচ্ছে রাতে ঘুমানো। এটি আপনাকে পরের সারাদিনটা ফুরফুরে রাখতে পারে।
বর্তমান সময়ে মানুষের ঘুমের মাত্রা এবং মান আগের চেয়ে অনেক কমে গেছে। আর এর পেছনে অন্যতম একটি কারণ হচ্ছে ডিজিটাল ডিভাইসের ব্যবহার বেড়ে যাওয়া। কিন্তু রাতে ভালো ঘুম আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধে সহায়তা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আজ জানুন রাতে একটি ভালো
ঘুমের উপকারিতা-
১. কম ক্যালরি গ্রহণে সহায়তা করে
রাতে একটি ভালো ঘুম হলে তা আমাদের কম ক্যালরি গ্রহণে সহায়তা করতে পারে। গবেষণায় দেখা গেছে যে, রাতে যাদের ভালো ঘুম হয় না বা কম ঘুম হয় তাদের ক্ষুধা বেশি থাকে এবং ক্যালরি খাওয়ার প্রবণতা বেশি দেখা যায়। এছাড়া রাতে ঘুমের অভাব হলে তা আমাদের ক্ষুধা হরমোনের দৈনন্দিন ওঠানামাকে ব্যাহত করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে দুর্বলতা সৃষ্টি করতে পারে।
২. কর্মক্ষমতা ও মস্তিস্কের কার্যকারিতা বাড়ায়
জ্ঞান, একাগ্রতা, উৎপাদনশীলতা এবং কর্মক্ষমতা নির্ভর করে মস্তিস্কের কার্যকারিতার ওপর। আর এর সবই ভালো ঘুমের মাধ্যমে ইতিবাচকভাবে প্রভাবিত হয়। একটি গবেষণায় দেখা গেছে যে, ঘুমের ঘাটতি মস্তিষ্কের কার্যকারিতার কিছু দিককে অ্যালকোহলের নেশার মতো প্রভাব ফেলতে পারে। এছাড়া আরেকটি গবেষণায় দেখা যায়, ভালো ঘুম সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করতে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সহায়তা করে।
৩. স্ট্রোকের ঝুঁকি কমায়
ঘুমের মান ও সময়কাল স্বাস্থ্যের ওপর অনেক প্রভাব ফেলে। পর্যাপ্ত ঘুমের অভাবে রক্তচাপ এবং হার্টের কার্যকারিতা খারাপ হয়। এর ফলে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে। গবেষণায় দেখা গেছে যে, যারা রাতে পর্যাপ্ত ঘুমায় না তাদের হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি থাকে।
৪. ডায়াবেটিসের ঝুঁকি কমায়
রাতে ভালো ঘুম হলে তা আপনার ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে। কারণ রাতে কম ঘুম হলে তা রক্তে শর্করাকে প্রভাবিত করে এবং ইনসুলিন সংবেদনশীলতা হ্রাস করে। এর ফলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। যুবকদের একটি গবেষণায় দেখা গেছে যে, টানা ৬ রাত ৪ ঘণ্টা করে ঘুমানোর ফলে তাদের ডায়াবেটিসের উপসর্গ দেখা দিয়েছে।
৫. হতাশা কমায়
মানসিক স্বাস্থ্যের মতোই বিষন্নতা ও হতাশাও ঘুমের ওপর নির্ভর করে অনেকটাই। রাতে ভালো ঘুম হলে তা আপনার হতাশা ও বিষন্নতা কমাতে পারে।
৬. রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
পর্যাপ্ত পরিমাণে ঘুম আপনার রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। আর ঘুমের ঘাটতি আপনাকে দুর্বল করে দিতে পারে। কিছু মানুষের ওপর গবেষণা করে দেখা গেছে যে, যারা কম ঘুমান তাদের অন্যদের তুলনায় সর্দি লাগার সম্ভাবনা প্রায় তিনগুণ বেশি থাকে।
তথ্যসূত্র: হেলথলাইন ডটকম
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা



