রান্নাঘরের তেল চিটচিটে ভাব দূর করার ১০ টিপস
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৫ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২১ বুধবার
প্রতীকী ছবি
রান্নাঘরের চারদেয়ালের আঠালো ভাব ও অন্যান্য জিনিসপত্র তেল চিটচিটে হয়ে আছে! এমন অবস্থায় কি করি বলুন তো? নো টেনশন, রান্না ঘরের তেল চিটচিটে ভাব দূর করে, ঝকঝকে পরিষ্কার করে নিন সহজ কিছু আইডিয়া কাজে লাগিয়ে!
যে উপায়ে দূর করবেন রান্নাঘরের তেল চিটচিটে ভাব:
রান্নাঘরে কিচেন চিমনি, হুড, এগজস্ট ফ্যান, ভেন্টিলেটর রাখুন। এতে রান্নার সময় উৎপন্ন হওয়া ধোঁয়া, তেল, বাষ্প বাইরে বের হয়ে যাবে। ফলে রান্নাঘর তেল চিটচিটে হবে কম।
খেয়াল রাখুন, রান্নাঘরের জিনিসপত্র যেন চুলার উচ্চতার থেকে নিচু জায়গায় রাখা হয়। কারণ, রান্নার তেলযুক্ত ধোঁয়া ওপরের দিকে ওঠে।
রান্না করার পর প্রতিদিন সাবানজল বা লিকুইড ক্লিনার দিয়ে ওভেনের আশপাশও পরিষ্কার করে নিতে হবে।
রান্নাঘরে থাকা বাড়তি জিনিস সরিয়ে কেবল প্রয়োজনীয় জিনিসপত্র আলাদা আলাদা প্যাকেটে রেখে দিন।
মাসে দু-তিনবার রান্নাঘরের দেয়াল ও মেঝে পরিষ্কার করার কাজটি করুন।
রান্না করবার সময় রান্না করা তেল পুড়ে ওপর দিকে ওঠে। তাই রান্নাঘরে চিটচিটেভাব হয়ে যায়। তাই সপ্তাহে একবার রান্নাঘরের ঝুল পরিষ্কার করুন।
রান্নার জিনিসপত্র হালকা গরম জলে ডিটারজেন্ট ও একটু লেবুর রস বা কয়েক ফোঁটা ভিনেগার মিশিয়ে ওই জল দিয়ে পরিষ্কার করলে ঝকঝকে দেখাবে।
রান্নাঘরের ব্যবহৃত বিভিন্ন মশলার কৌটো, আনুষঙ্গিক সামগ্রী সপ্তাহে অন্তত একদিন পরিষ্কার করে নিতে হবে।
রান্নাঘরের জানালার গ্রিলে অনেক সময় তেল ও ঝুল আটকায়। সপ্তাহ পরপর সাবান জলে ভিজিয়ে স্পঞ্জ বা কাপড় দিয়ে রান্নাঘরের জানালার গ্রিল পরিষ্কার করে নিন।
রান্নাঘরে জিনিসপত্র কম রাখতে হবে। তাছাড়া ফ্রিজ, ওভেন বাইরে রাখা ভালো। যেগুলো রান্নাঘরে না রাখলেই নয়, সেগুলো কেবিনেটের ভেতরে রাখুন।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র







