রেফারিকে বেধড়ক পেটালো কঙ্গোর নারী ফুটবলাররা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৮ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার
ছবি: সংগৃহীত
রেফারিকে মাটিতে ফেলে নারী ফুটবলাররা লাথি, ঘুষি মেরেছেন। কঙ্গোর নারী ফুটবল লিগে এই ঘটনা ঘটেছে।মারধোরের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। একটি পেনাল্টি নিয়ে বিবাদের জেরেই নারী ফুটবলারদের বিরুদ্ধে রেফারিকে মারধর করার অভিযোগ উঠেছে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এমন খবর প্রকাশ করেছে।
দেশটির দুই দল ডিসি মোটেমা পেম্বে ও মাজেম্বেহাসের মধ্যে খেলা চলছিল। তবে ম্যাচে একটা সময় ১-৫ গোলে পিছিয়ে ছিল পেম্বে। সেই সময় তাদের স্ট্রাইকারকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টির আবেদন করেন পেম্বের ফুটবলাররা। কিন্তু রেফারি পেনাল্টি দেননি। এরপরই রেগে যান ফুটবলাররা।
ভিডিওতে দেখা যাচ্ছে, পেম্বের বেশ কয়েক জন ফুটবলার তেড়ে যান রেফারির দিকে। দলের কয়েক জন সাপোর্ট স্টাফও তেড়ে যান। রেফারি পালানোর চেষ্টা করেও পারেননি। ডাগআউটে আশ্রয় নিতে গিয়ে মাটিতে পড়ে যান তিনি। সেই অবস্থাতেই রেফারিকে লাথি, ঘুষি মারতে থাকেন তারা। কিছু ক্ষণ পরে অন্য ফুটবলার ও নিরাপত্তারক্ষীরা রেফারিকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যান। পরে খেলা বন্ধ হয়ে যায়।
এই ঘটনায় ফুটবলারদের কড়া শাস্তির দাবি করেছেন অনেকে। কেউ কেউ তো দোষী ফুটবলারদের আজীবন নির্বাসনের দাবি করেছেন। স্থানীয় সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, এই ঘটনার পরে কঙ্গো ফুটবল সংস্থা পেম্বের কয়েক জন ফুটবলারকে নিষিদ্ধ করেছে।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা











