রোজা রেখে ওজন ঝরাতে চাইছেন?
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০০ পিএম, ২৫ মার্চ ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
চলছে রমজান মাস। সারা দিন রোজা রাখার পর সবাই অপেক্ষায় থাকেন ইফতারের মুখোরচক খাবারের জন্য। এজন্য দেখা দেয়, ইফতারে অনেকে প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে ফেলেন। পুষ্টিবিদদের মতে, ইফতারের সময় ভাজাভুজি, তেলমসলাদার কিংবা ফ্যাটজাতীয় খাবার যত কম খাওয়া যায় ততই ভালো। এই অভ্যাসের কারণে রোজার পর অনেকেরই ওজন বেড়ে যায়। তবে রোজা রাখার সময়ে কিছু নিয়ম মেনে চললেই ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
রোজায় কোন বিষয়গুলি মেনে চললে ওজন বাড়বে না?
পরিমিত চিনি খাওয়ার অভ্যাস: ইফতারে নানারকম মিষ্টিজাতীয় খাবারের আয়োজন থাকে। সারা দিন উপবাসের পর শরীর ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে। ইফতারের সময় মিষ্টি খেলে শরীর চাঙ্গা হয়ে ওঠে, কর্মদক্ষতা বেড়ে যায়। তবে মিষ্টিজাতীয় খাবারে ক্যালোরির মাত্রা অনেকটা বেশি থাকে। এ কারণে অতিরিক্ত মিষ্টি খেলে ওজন বেড়ে যেতে পারে। এ কারণে যতটা সম্ভব মিষ্টি খাওয়ার পরিমাণ কমিয়ে দিন। যদি একান্তই মিষ্টি খাওয়ার ইচ্ছা হয় তাহলে বিভিন্ন রকম ফল, খেজুর খান।
সেহরির সময় না খেয়ে থাকবেন না: সেহরির খাবার খুবই গুরুত্বপূর্ণ। অথচ অনেকেই সেহেরির খাবার এড়িয়ে যান। সেহরিতে কী খাচ্ছেন, তার উপর নির্ভর করেই কিন্তু আপনাকে সারা দিন রোজা রাখতে হয়। সেহরিতে ভাজাভুজির পরিবর্তে ফাইবার ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খাওয়াই ভালো। এতে দীর্ঘ সময়ের জন্য আপনার পেট ভরা থাকবে আর রক্তে গ্লুকোজের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে। ভুলেও সেহরির খাবার এড়িয়ে যাবেন না।
তাড়াহুড়ো করে খাবেন না: ইফতারে খুব বেশি তাড়াহুড়ো করে খাবেন না। ভালো করে চিবিয়ে খান। তাড়াহুড়ো করে খাবার খেলে মস্তিষ্ক বুঝে উঠতে পারে না কখন আপনার পেট সম্পূর্ণভাবে ভর্তি হচ্ছে। তার ফলে অনেকেই প্রয়োজনের তুলনায় অনেক বেশি খেয়ে ফেলেন। এতে ওজন বেড়ে যায়। তা ছাড়া ভালো করে চিবিয়ে খেলে হজমও ভালো হয়, ওজনও নিয়ন্ত্রণে থাকে।
একসঙ্গে অনেকটা খাবার খাবেন না: অনেকেই আছেন ইফতারের সময় পেট ভর্তি করে খেয়ে ফেলেন আর রাতের খাবার এড়িয়ে চলেন। এটা ঠিক নয়। ইফতারের পর কিছু ক্ষণ পর পর খাওয়ার অভ্যাস করুন। রাতের খাবারে যাতে কার্বহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের সঠিক ভারসাম্য থাকে সে দিকে নজর দিন।
শরীরে পানির ঘাটতি হতে দেবেন না: গরমের এমনিতেই শরীরে পানির ঘাটতি হয়। রোজা রাখলে দিনের অনেকটা সময় পানি খাওয়া যায় না। তাই ইফতারের পর থেকে সেহেরির আগ পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন। পানির পাশাপাশি বিভিন্ন রকম ফলের রসও খেতে পারেন। এতে শরীরের ভিতরে জমে থাকা টক্সিন পদার্থগুলি বের করে শরীর সুস্থ থাকবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০






