রোজা রেখে মুখে দুর্গন্ধ? দূর করতে করণীয়
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ২৭ মার্চ ২০২৪ বুধবার
সংগৃহীত ছবি
চলছে পবিত্র রমজান মাস। স্রষ্টার নৈকট্য লাভের মাস এটি। ভোররাতে খাবার খেয়ে রোজার নিয়ত করতে হয়। এরপর সারাদিন থাকতে হয় পানাহার ছাড়া। এদিকে রোজা রেখে দাঁত ব্রাশ করাও সম্ভব হয় না। দীর্ঘসময় খাওয়াদাওয়া ছাড়া থাকার কারণে এসময় মুখে কেমন যেন দুর্গন্ধ হয়। চিকিৎসার পরিভাষায় একে ‘হ্যালিটোসিস’ বলে।
প্রায় ১২ ঘণ্টা না খেয়ে থাকায় অনেকেই এই হ্যালিটোসিসের সম্মুখীন হন। দন্ত চিকিৎসকদের মতে, মুখের ভেতর দুর্গন্ধ হওয়ার পেছনে অনেক কারণই থাকতে পারে। এটি বড় কোনো রোগের উপসর্গও হতে পারে। সাধারণ কিছু বিষয় খেয়াল রাখলেই এই সমস্যা এড়ানো যায়। চলুন জেনে নিই বিস্তারিত-
হাইড্রেট থাকুন
রোজা রেখে দীর্ঘ সময় খাবার গ্রহণ থেকে বিরত থাকতে হয়। যেহেতু লম্বা সময় শরীরে পানি প্রবেশ করে না তাই শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়। এর ফলে মুখে দুর্গন্ধ হতে পারে। এজন্য ইফতারে প্রচুর পরিমাণ পানি ও তরল খাবার রাখুন। পর্যাপ্ত পানি পান করলে মুখের দুর্গন্ধ কমবে।
ঠিকমতো দাঁত মাজা
মুখের দুর্গন্ধ দূর করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো দাঁতের আনাচে-কানাচে খাবার জমতে না দেওয়া। এই সমস্যা এড়াতে ভালো করে ব্রাশ করা জরুরি। ইফতার আর সেহেরি শেষ ভালো করে দাঁত মেজে নিন।
মাউথওয়াশ ব্যবহার
দাঁত মাজা যদি সম্ভব না হয় তাহলে মুখ ধোয়ার জন্য ব্যবহার করতে পারেন মাউথওয়াশ। এই পণ্যটি মুখের দুর্গন্ধ দূর করতে দারুণ কাজ করে।
দীর্ঘসময় না খেয়ে থাকার পর মিষ্টিজাতীয় খাবার না খাওয়াই ভালো। অতিরিক্ত চিনি মুখের অভ্যন্তরে ব্যাকটেরিয়ার আক্রমণ বাড়ায়। ফলে দাঁতের ওপর এনামেলের যে পরত থাকে তা উঠে যায়।
দাঁত কিংবা মাড়িয়ে সমস্যাও কিন্তু মুখের দুর্গন্ধের কারণ হতে পারে। এই এসব সমস্যা আগে সমাধান করুন। দাঁতের তেমন কোনো সমস্যা দেখা না গেলেও ৬ মাস অন্তত দন্তপরীক্ষা করানো জরুরি।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি







