ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ২২:১১:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল

রোনালদো-জর্জিনার বিচ্ছেদ গুঞ্জন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৯ এএম, ২৩ এপ্রিল ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে স্ত্রী জর্জিনা রদ্রিগেজের সাত বছরের সংসার জীবনের বিচ্ছেদের গুঞ্জন রটেছে। 

তাদের দীর্ঘদিনের সম্পর্ক এখন আর আগের মতো নেই, এমন তথ্যই প্রকাশ করেছে একটি ওয়েব সাইট। 

সেই ওয়েবসাইটের দাবি, বাড়িতে জর্জিনার জন্য একাধিক বিধিনিষেধ জারি করেছেন রোনালদো। এতে খুশি নন তার বান্ধবী।

ছয় বছর আগে থেকেই একটি নিয়ম করে রেখেছেন রোনালদো। তা হলো বাড়িতে কোনও পার্টির আয়োজন করা যাবে না। 

ছয় বছর আগে বার্সেলোনার বিরুদ্ধে একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। তখন রিয়ালে খেলতেন রোনালদো। 
ম্যাচের দিন রাতে মাদ্রিদের বাড়িতে পার্টি রেখেছিলেন জর্জিনা। রিয়ালের জয়ের ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন তিনি।

কিন্তু সেই ম্যাচে বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে জোড়া গোল করেন মেসি। সেই ম্যাচের পর রোনালদো প্রচণ্ড বিরক্ত ছিলেন। 

বাড়ি ফিরে বান্ধবীকে পার্টি করতে দেখে আরও বিরক্ত হন। সেই পার্টিতে অংশ নেননি তিনি। পরে জর্জিনাকে বলে দেন ম্যাচের পর বাড়িতে কোনও দিন যেন পার্টি না রাখা হয়। 

এখন বিচ্ছেদের জল্পনার মাঝে অতীতের সেই অধ্যায় আবার প্রকাশ্যে এসেছে।