রোমাঞ্চ জমিয়ে ড্র করলেন ইংলিশ মেয়েরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৯ পিএম, ৩০ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
ক্যানবেরার মানুকা ওভালে নারী অ্যাশেজের একমাত্র টেস্টের শেষ দিনে দারুণ রোমাঞ্চ ছড়াল। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও শেষ পর্যন্ত ড্র করল ইংল্যান্ড।
জয়ের পথে থাকা ইংলিশরা শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে। দিনের খেলা ২ ওভার বাকি থাকতে জয়ের জন্য তাদের দরকার ছিল ১৩ রান। কিন্তু হাতে ১ উইকেট থাকায় কোনো ঝুঁকি না নিয়ে ড্রয়ের পথ বেছে নেন ইংলিশ মেয়েরা।
টেস্টের শেষ দিনে জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্যমাত্রা ছিল ২৫৭ রান। হাতে ছিল ৪৮ ওভার। শেষ দিনে কাজটা মোটেও সহজ ছিল না ইংলিশদের জন্য। তবু ওভার প্রতি ৫.১০ গড়ে রান তুলে জয়ের পথে ছিল তারা। ৪৩ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলে ফেলে ২৩২ রান। শেষ ৫ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয়ের জন্য দরকার ছিল ২৫ রান।
কিন্তু পরের ৩ ওভারে ইংল্যান্ড আরও ৪ উইকেট হারালে বদলে যায় ম্যাচের ছবি। উল্টো চাপে পড়ে যায় ইংল্যান্ড। শেষ ২ ওভারে ১ উইকেট নিয়ে ইংলিশদের প্রয়োজন পড়ে ১৩ রান। জয়ের জন্য অস্ট্রেলিয়া তখন চারদিক থেকে চেপে ধরে। জেতার অবস্থায় থাকা ম্যাচটা শেষ পর্যন্ত ড্র করে ইংল্যান্ড।
এর আগে প্রথম তিন দিন এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪০ রানের লিড নিয়ে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ১২ রান। শেষ দিনে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ২১৬ রান তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রান। চরম নাটকীয়তায় ঠাসা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস থামে ২৪৫ রানে। সব মিলিয়ে টেস্টের এক দিনে ওঠে ৪৪৯ রান। টেস্ট ইতিহাসেই যা অন্যতম আলোচিত এক ঘটনা।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল



