রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে পাঁচ শতাধিক ঘর ভষ্মিভূত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
টেকনাফের নয়াপাড়া-মোছনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পাঁচ শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। এ ঘটনায় ৩০ জন নারী-পুরুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ১ টারদিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, দ্রুত আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ায় ঘর হতে কোনো পরিবার মালামাল বের করতে পারেনি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে রোহিঙ্গারা জানিয়েছেন, ক্যাম্পের ই-ব্লকের একটি বাড়ির গ্যাসের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টেকনাফ-উখিয়ার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে উখিয়া টেকনাফের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, আগুনের সূত্রপাত এখনো সঠিক কারণ নির্ণয় করা যায়নি। তবে কেউ কেউ গ্যাসের চুলা থেকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে।
নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ইনচার্জ আবদুল হান্নান সরকার জানিয়েছেন, আগুনের ঘটনায় সাড়ে পাঁচশত ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
-জেডসি
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে কমেছে সোনা ও রুপার দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা