‘রোহিঙ্গা সংকট রাজনৈতিকভাবে সমাধান করতে হবে’
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
সফররত জাতিসংঘ মহাসচিবের মানবিক বিষয়ক দূত ড. আহমেদ আল মেরিকী বলেছেন, মানবিক সহযোগিতা বা ত্রাণ দিয়ে নয় রোহিঙ্গা সংকট সকলকে একসাথে মিলে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে।
তিনি আজ বুধবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ বাংলাদেশ অফিস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
ড. আহমেদ বলেন, যতদিন পর্যন্ত রোহিঙ্গা সংকট সমাধান না হবে ততদিন জাতিসংঘ সকল প্রকার মানবিক ও আর্থিক সহযোগিতা বাংলাদেশকে দিয়ে যাবে। অনুষ্ঠানে ইউনিসেফ নির্বাহী পরিচালক হেনরিটা ফোরে বক্তব্য রাখেন।
তারা উভয়ই গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি যৌথ সফরে বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে আসেন। পরিদর্শনশেষে আজকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জাতিসংঘ দুত বলেন, “আজকে আমাদের রোহিঙ্গা শিশুদের জন্য বেশি বিনিয়োগ করতে হবে। যাতে করে তারা ভালোভাবে জীবন-যাপন করতে পারে। মিয়ানমারে সামাজিক পরিবর্তন আসার পর তাদের দেশে না ফেরত যাওয়া পর্যন্ত শিশুদের জন্য কাজ করতে হবে।”
হেনরিটা বলেন, “রোহিঙ্গা শিশু ও কিশোরদের জন্য শিক্ষা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। তাদের নিজের পায়ে দাড়াতে সহযোগিতা করতে হবে। সঠিক বিনিয়োগের মাধ্যমে রোহিঙ্গারা একদিন তাদের সম্প্রদায় তথা বিশ্বের জন্য সম্পদ হিসাবে গন্য হবে।”
ইউনিসেফ বাংলাদেশ ৬ লাখ ৮৫ হাজার রোহিঙ্গার জন্য ২০১৯ সালের জন্য ১৫২ মিলিয়ন ডলার ফান্ড সহযোগিতা প্রত্যাশা করেছে। ফেব্রƒয়ারির মধ্যে আবেদনের প্রেক্ষিতে ২৯ শতাংশ ফান্ড সংগ্রহ করা সম্ভব হয়েছে বলে তিনি বলেন।
তিনি বলেন, বয়স্ক রোহিঙ্গাদের জন্য কারিগরি প্রশিক্ষণ কর্মসূচিসহ নানান উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
ইউনিসেফ বর্তমানে বাংলাদেশ সরকারের সহযোগিতায় ৪ থেকে ১৪ বছর বয়সের ১ লাখ ৫৫ হাজার শিশুকে শিক্ষা ও সেবা দিয়ে যাচ্ছে।
মিয়ানমারে সামরিক বাহিনীর অভিযানে নির্মমভাবে নির্য়াতনের শিকার হয়ে গত বছর আগস্ট পর্যন্ত ৭ লাখ রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে আশ্রয় গ্রহণ করে।
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল






