লস অ্যাঞ্জেলেস থেকে অভিনেত্রী নিখোঁজ
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ১৪ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে ‘গসিপ গার্ল’ খ্যাত অভিনেত্রী চ্যানেল ব্যাঙ্কসকে (৩৬) গায়েব! প্রায় দুই সপ্তাহ ধরে তার কোনো খোঁজ মিলছে না। অভিনেত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে, তার খোঁজে দিশেহারা পরিবারের সদস্যরা।
তাদের অভিযোগ, নিখোঁজ অভিনেত্রীকে খুঁজে পেতে পুলিশকে কোনো প্রকার সহায়তা করছেন না।
সর্বশেষ ৩০ অক্টোবর ড্যানিয়েল-টরি সিং নামের এক কাজিনকে টেক্সট করেছিলেন চ্যানেল ব্যাঙ্কস। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
বোনকে খুঁজে পেতে ইতোমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন ড্যানিয়েল। এ ছাড়া দ্রুত যেন তাকে খুঁজে পাওয়া, সেজন্য একটি তহবিল সংগ্রহেরও উদ্যোগ নিয়েছেন তিনি।
অভিনেত্রীর স্বামীর ভাষ্য, তিনি তাকে খুঁজে পেতে চান না! এমনকি নিখোঁজ বিজ্ঞপ্তির পোস্টারগুলোও সরিয়ে নিচ্ছেন। এরপরই কানাডা থেকে লস অ্যাঞ্জেলেসে ছুটে এসেছেন অভিনেত্রীর মা জুডি সিং ও কাজিন ড্যানিয়েল।
স্থানীয় সংবাদমাধ্যম এবিসি৭ নিউজকে ড্যানিয়েল বলেন, ‘পাঁচ দিন ধরে আমার কাজিনের খোঁজ-খবর না পাওয়াটা ছিল বিপদের আভাস।’
তিনি আরও বলেন, ‘আমার বা তার মায়ের সঙ্গে ৪৮ ঘণ্টার বেশি কথা না বলে কখনও থাকতে পারে না সে। ও আমার বড় বোনের মতো।’
ড্যানিয়েলের ভাষ্য, ‘তার স্বামী অত্যন্ত সন্দেহজনক। তিনি এলএপিডিকে (লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট) সাহায্য করতে ইচ্ছুক নন। আমাকে বা তার মাকেও সাহায্য করতে ইচ্ছুক নন।’
প্রসঙ্গত, লস অ্যাঞ্জেলেসের প্লেয়া ভিস্তা এলাকার একটি অ্যাপার্টমেন্টে এক বছর ধরে স্বামীর সঙ্গে বসবাস করছিলেন চ্যানেল। এ ঘটনার পর গত ১০ নভেম্বর চ্যানেলের বাসায় গিয়েছিলেন পরিবারের সদস্যরা। সেখানে তার কুকুর ও গাড়ি আগের মতোই রয়েছে। তবে ফোন ও ল্যাপটপের কোনো হদিস পাওয়া যায়নি।
‘গসিপ গার্ল’ ও ‘ব্লু ব্লাডস’ টিভি সিরিজ দিয়ে পরিচিতি পেয়েছেন চ্যানেল ব্যাঙ্কস। এ ছাড়া ‘টুয়েলভ’ নামের একটি চলচ্চিত্রেও তাকে দেখা গেছে।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া










