ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ২২:৪২:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

লালমনিরহাটেে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২২ এএম, ১ আগস্ট ২০২৩ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) ভেলাগুড়ি ইউনিয়নের চেয়ারম্যান সফিকুল ইসলাম মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় ওই ইউনিয়নের পূর্ব কাদমা গ্রামের কাল্টুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলেন, পূর্ব কাদমা গ্রামের মাজেদুল রহমানের ছেলে মোরসালিন (৭) ও একই এলাকার আশিক বাবুল হোসেনের ছেলে আতিকুর রহমান আশিক (৭)।

চেয়ারম্যান সফিকুল ইসলাম মণ্ডল জানান, সোমবার সন্ধ্যায় মোরসালিন ও আশিক বাড়ির পাশের পুকুরে নেমে গোসল করছিল। একপর্যায়ে সবার অজান্তে পানিতে ডুবে যায় তারা। এ সময় অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, সোমবার সন্ধ্যায় পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে।