ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১০:০৩:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

লড়াই করে বেঁচে থাকা দুই জমজ বোন

ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ২ জানুয়ারি ২০১৯ বুধবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

সব অসম্ভবের বিরুদ্ধে লড়াই করে বেঁচে আছে দুই বোন জয়নব রহমান আর জান্নাত রহমান (১৬)। বৃটেনে বসবাসকারী জমজ এই দুই বোন। মায়ের গর্ভেই ছিল জোড়া লাগা অবস্থায়। ওই সময়ই চিকিৎসকরা গর্ভপাতের পরামর্শ দিয়েছিলেন।  

তারা বলেছিলেন, জন্মের পর এদের বেঁচে থাকার সম্ভাবনা দশ লাখের মধ্যে এক ভাগ। তবে মিথ্যে হয়ে গেছে সেই ভবিষ্যতবাণী, আজো খুব ভালভােব বেঁচে আছেন জয়নব আর জান্নাত।

এমনকি তারা  অক্সফোর্ডে পড়াশোনার জন্য প্রস্তুতিও নিচ্ছেন। অনলাইন দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়

তাদের মা নিপা রহমান (৩৬) একজন নার্স। তাদের বাবা লুৎফর রহমান (৪২) একজন ব্যবসা বিষয়ক পরিচালক। 

প্রিতেবেদেন বলা হয়, বুকে,পেটে, লিভারে  জোড়া লাগা অবস্থায় জন্ম নেয় জয়নব ও জান্নাত। এই জোড়া না ছুটালে তারা বড় হয়ে জটিলতার মুখোমুখি পড়বে। এজন্য যখন জয়নব ও জান্নাতের বয়স মাত্র ৬ সপ্তাহ তখন জীবনের ঝুঁকি নিয়ে তাদের পাঠানো হয় অপারেশন থিয়েটারে। সাড়ে চার ঘন্টার অস্ত্রোপচারে আলাদা করা হয় তাদের। 

মেয়ে দুটির বাঁচা নিয়ে যেখানে সন্দেহ ছিল সেখানে  সব জটিলতাকে পেছনে ফেলে,পুরোপুরি সুস্থ অবস্থায় দুবোন বেঁচে আছেন পূর্ণাঙ্গ জীবনীশক্তি নিয়ে। ১লা ডিসেম্বর ১৬ বছর পূর্ণ করেছেন জয়নব ও জান্নাত। দুবোনই অক্সফোর্ডে পড়াশোনা করতে চায়। জয়নব ভবিষ্যতে হতে চায় পুষ্ঠিবিদ আর জান্নাতের স্বপ্ন আইনজীবী হওয়া।