ঢাকা, শুক্রবার ০৫, জুন ২০২৬ ২৩:৩৭:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ২ আগস্ট ২০২৫ শনিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল শুক্রবার সকালে এই ভূমিকম্পে বেশ কয়েকটি শহরের ঘরবাড়ি কেঁপে ওঠে। তবে কোনো হতাহতের খবর মেলেনি।দেমটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর উৎপত্তি ছিল আফগানিস্তানের হিন্দু কুশে এবং গভীরতা ছিল ১১৪ কিলোমিটার। 

পার্শ্ববর্তী পেশওয়ার পর্যন্ত এই ভূমিকম্প টের পাওয় যায়। দিবাগত রাত ২টা ৩ মিনিটে এই ভূকম্পনটি টের পাওয়া যায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এ ছাড়া ইনলামাবাদ, রাওয়ালপিন্ডি, কাশ্মীর ও কারাকের স্থানীয়রাও ভূমিকম্পের কথা জানিয়েছেন।