শত চেষ্টা করেও ওজন কমাতে পারছেন না যে কারণে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২৪ নভেম্বর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
দেহের বাড়তি ওজন অসংখ্য রোগের কারণ। কারণ মেদ ঝরানোর মিশনে থাকেন বেশিরভাগ মানুষ। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা করলে ওজন কমতে শুরু করে। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে এমনটা হয় না। শত চেষ্টা করেও ওজনের পরিমাণ কমানো সম্ভব হয় না। অন্যদিকে, ভাজাভুজি কিংবা পোলাও-বিরিয়ানির মতো খাবারের লোভও কেউ কেউ কোনোভাবেই ছাড়তে পারে না। কিন্তু কেন এমন হয়?
এই প্রশ্নের জবাব খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। তারা বলেছেন এমন অবস্থার পেছনে কলকাঠি নাড়ছে কয়েকটি জিন। চেষ্টা করেও ওজন কমাতে না পারা, ফ্যাট জাতীয় খাবার খাওয়ার অদম্য ইচ্ছা এসবের জন্য জিনকে দায়ী করছেন ইটিএইচ জুরিখ ইউনিভার্সিটির জীববিজ্ঞানীরা।
‘দ্য নেচার’ বিজ্ঞানপত্রিকায় এ বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষক লরা হিন্টে জানিয়েছেন, শরীরের নানা কোষের মধ্যে ফ্যাট কোষের ‘স্মৃতিশক্তি’ খুব প্রখর। সেটি কেমন? লরা ব্যাখ্যা দিচ্ছেন, এই কোষগুলোকে পরিচালনা করে যেসব জিন, তারাই আসল কলকাঠি নাড়ে।
কোন জিনিসটি আপনি খেতে বেশি ভালবাসেন এবং বার বার খেতে চান, সেটি খাওয়ার জন্যই আপনাকে বাধ্য করবে এই জিন। চাইলেও সেই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারবেন না।
বিজ্ঞানীরা দেখেছেন, এমসি৪আর, লেপটিন, বিএসএন, এনটিআরকে২ নামক কয়েকটি জিন স্থূলত্বের জন্য দায়ী। এই জিনগুলোর কোনো একটি শরীরে থাকলেই স্থূলত্বের শিকার হতে হবে।
কয়েকটি ইঁদুরের ওপর পরীক্ষা করে বিজ্ঞানীরা এই দাবি করেছেন। বিজ্ঞানীরা বলেছেন, এসব জিন রয়েছে এমন কয়েকটি ইঁদুরকে আলাদা করে পরীক্ষা করা হয়। দেখা গেছে, বাকিদের তুলনায় ওই ইঁদুরগুলোই বেশি চিনি জাতীয় খাবার খেতে পছন্দ করছে। শুধু তাই নয়, বার বার খেতে চাইছে।
কয়েক মাস আগে ‘নেচার জেনেটিক্স’-এ একটি গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছিল। সেখানে কেমব্রিজ ইউনিভার্সিটির এপিডেমিয়োলজি বিভাগের গবেষকেরা দাবি করেছিলেন, বিএসএন জিনটি যাদের শরীরে রয়েছে, তাদের স্থূলত্বের হার অনেক বেশি। এসব মানুষ খুব তাড়াতাড়ি ফ্যাটি লিভার ও টাইপ ২ ডায়াবেটিসেও আক্রান্ত হন।
প্রায় ৫০ হাজার জনের ওপর সমীক্ষা চালিয়ে এবং তাদের ‘বডি মাস ইনডেক্স’ দেখে এমন দাবিই করেছিলেন বিজ্ঞানীরা। সমীক্ষায় আরও দেখা গিয়েছিল, ব্রিটেনে প্রায় ১০ হাজার মানুষের শরীরে ওই জিনটি রয়েছে এবং তারা সকলেই স্থূলত্ব ও ডায়াবেটিসের শিকার।
স্থূলত্বের সঙ্গে জিনের সম্পর্ক নিয়ে বর্তমানে অনেক দেশেই গবেষণা চলছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এ বিষয়ে গবেষণা আরও এগোলে বোঝা যাবে, কীভাবে স্থূলত্ব ও তার সঙ্গে সম্পর্কিত অসুখবিসুখগুলোকে নিয়ন্ত্রণ করছে জিন। তার থেকে পরিত্রাণের উপায়ও বের করা সহজ হবে।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী


