শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রীর হাত থেকে ফুল কেড়ে নেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৫ এএম, ১৭ ডিসেম্বর ২০২১ শুক্রবার
রেজিয়া বেওয়া
চিলমারীতে মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে শহীদ মুক্তিযোদ্ধা রহমত আলীর স্ত্রী রেজিয়া বেওয়ার হাত থেকে ফুল কেড়ে নেওয়ার অভিযোগ ওঠেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত থানাহাট এইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুল দেওয়ার কিছুক্ষণ পরেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান উপস্থিত উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগমকে রেজিয়া বেওয়ার হাত থেকে ফুলটি ফেরত নিতে বলেন। বাধ্য হয়ে মহিলা ভাইস চেয়ারম্যান ফুলটি ফেরত নেন।
এভাবে ফুল কেড়ে নেওয়ায় অপমানিত বোধ করেন রাজিয়া বেওয়া। সঙ্গে সঙ্গে তিনি কেঁদে ফেলেন এবং তাৎক্ষণিক অনুষ্ঠানস্থল ত্যাগ করেন তিনি। এ ঘটনাকে ঘিরে উপজেলার মুক্তিযোদ্ধা পরিবার ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সেখানে অন্যদের সঙ্গে বজরা তবকপুর ফৈলামারী এলাকার রেজিয়া বেওয়ার হাতেও ফুল তুলে দেওয়া হয়।
বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের দিন এমন একটি ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা। শহীদ বীর মুক্তিযোদ্ধা রহমত আলীর ছেলে এরশাদুল আলম (৪৮) বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে মাকে অপমানিত করার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুর রহিম বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে ইউএনও মো. মাহবুবুর রহমান বলেন, ওই শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রীর কাছ থেকে ফুলটি ফেরত নেওয়া হয়েছে মূলত উপহারের সঙ্গে দেওয়ার জন্য।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



