শাকিবকে নিয়ে প্রশ্নের উত্তর দিলেন সাবিলা
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১১ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
গত পবিত্র ঈদুল আজহায় প্রথমবারের মতো বাণিজ্যিক সিনেমায় নাম লেখান সাবিলা নূর। রায়হান রাফীর ‘তাণ্ডব’-এ তাঁকে দেখা যায় শাকিব খানের বিপরীতে। মুক্তির আগে সিনেমাটির গান ‘লিচুর বাগানে’ সাড়া ফেলে। এবার অভিনেত্রী হাজির হয়েছিলেন রুম্মান রশীদ খানের ‘বিহাইন্ড দ্য ফ্রেম’ পডকাস্টে। দীর্ঘ আলাপচারিতায় নানা প্রসঙ্গে কথা বলেছেন সাবিলা।
একপর্যায়ে সঞ্চালক শাকিব খানের কয়েকটি বিষয় নিয়ে সাবিলাকে প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন ছিল, ‘শাকিব খানের আসল নাম কী?’ ‘মাসুদ রানা’, চটপট উত্তর দেন সাবিলা। পরের প্রশ্ন ‘শাকিব খান মোট কতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন?’ চারবার।
এ প্রশ্নেরও সঠিক উত্তর দেন অভিনেত্রী। তৃতীয় প্রশ্ন ছিল, শাকিবের কততম ছবির নায়িকা হয়েছেন সাবিলা? উত্তরে অভিনেত্রী বলেন, ‘উনি সম্ভবত ২৫০-এর বেশি সিনেমা করেছেন, আমি এর আশেপাশেই আছি।’ সঠিক উত্তর হবে, ২৫৩। তবে কাছাকাছি যাওয়ায় সঞ্চালক এ প্রশ্নের উত্তর সঠিক হিসেবে ধরে নেন।
প্রথম তিনটির সঠিক উত্তর দিলেও পরেরটির ঠিকঠাক বলতে পারেননি সাবিলা। চতুর্থ প্রশ্ন ছিল, ‘মনের ঘরে বসত করে’ সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন অপু বিশ্বাস। তাঁর অভিনীত চরিত্রটির নাম কী ছিল? অপু অভিনীত চরিত্রটির নাম ছিল বুবলী, উত্তর শুনে হেসে ওঠেন সাবিলা।
এরপর সঞ্চালক বলেন, শাকিবের নায়িকা হওয়া মানেই তো সংসার ভেঙে যাবে। মজাচ্ছলে করা এমন মন্তব্যের উত্তরে সাবিলা বলেন, ‘“তাণ্ডব”-এর শুটিং করেছি এপ্রিলে, এখন তো আগস্ট...এইটা হবে না ইনশাল্লাহ। কারণ, আমি খুব সৌভাগ্যবান যে আমার স্বামী খুবই সহযোগিতা করে। আমার সিনেমার এই পুরো জার্নিতে অনেক উত্থান-পতন ছিল, নার্ভাস ছিলাম। কিন্তু ও আমাকে অনেক সাপোর্ট করেছে।’
পডকাস্টে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে সাবিলা বলেন, ‘ওনার সঙ্গে আগে দুই-তিনবার দেখা হয়েছে, কিন্তু সেভাবে কথা বলার সুযোগ হয়নি। বাইরে থেকে অনেক কিছু শুনেছি, কিন্তু যখন আমরা শুটিং করেছি তখন উনি একেবারেই অন্য মানুষ। ভীষণ শান্ত, চুপচাপ এবং কাজের প্রতি এই পর্যায়ের নিবেদন আমি খুব কম মানুষের দেখেছি। আমাদের কল টাইম ছিল ভোর ছয়টায়। উনি ঠিক ছয়টায় মেকআপ আর্টিস্টকে ফোন করে বলেছেন, “আমি রেডি আছি, তুমি মেকআপ করতে আস।” ওনার মতো একজন তারকার এমন নিবেদন দেখে আমি অনুপ্রাণিত হয়েছি।’
‘তাণ্ডব’ মুক্তির পর পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন সাবিলা, ফিরেছেন চলতি মাসের প্রথম সপ্তাহে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










