শাকিবের দরদ সিনেমা নিয়ে যা বললেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ১৭ নভেম্বর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশে একযোগে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। নিয়ম করে প্রতিবছর ঈদে শাকিব খানের সিনেমা মুক্তি পায়। এবার দরদের ক্ষেত্রে ব্যতিক্রম হলো। পাঁচ বছর পর কোনো উৎসব ছাড়াই মুক্তি পেলো শাকিবের সিনেমা।
এদিকে শাকিবের সিনেমা মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সংবাদমাধ্যমে অপু বিশ্বাস বলেন, ঈদের অনেক দিন পর সিনেমা মুক্তি পেলো। দরদ আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় সুসংবাদ। আর শাকিবের সিনেমা নিয়ে বলার কোনো ভাষা থাকে না। কারণ, বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শাকিব খান চেঞ্জ করছে। যেটা অনেকের জন্য অপ্রিয় সত্য কথা। সেই জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের পুরো টিমকে।
অন্যদিকে, দুইদিন আগেই ফেসবুকে ছবি পোস্ট করে আলোচনায় আসেন অপু। একাধিক ছবি পোস্ট করেন নায়িকা, যেখানে তাকে দেখা যায় কনের সাজে। ছবি পোস্ট করে ক্যাপশনে অপু লিখেছেন, শুভ সকাল। এটা আমার নতুন লুক। আমাকে এতটা ধৈর্য্য দেওয়ার জন্য সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। কনের সাজে অপু বিশ্বাসের পোস্ট দুই ঘণ্টায় ১২ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। মন্তব্য পড়েছে ১ হাজার ২০০র বেশি।
বর্তমানে সন্তান আর কাজ নিয়েই ব্যস্ত আছেন অভিনেত্রী। প্রায় সময় সন্তানের সঙ্গে ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রসঙ্গত, অপু বিশ্বাসের বেশিরভাগ সিনেমা শাকিব খানের সঙ্গে। সিনেমায় অভিনয় করতে গিয়েই শাকিবের প্রেম। এই দুই তারকা ২০০৮ সালে গোপনে বিয়ে করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে তাদের জয়ের জন্মও হয় গোপনে। এরপর ২০১৭ সালের এপ্রিলে একটি টিভি চ্যানেলে গিয়ে সব কিছু প্রকাশ করেন অপু। যদিও ওই ঘটনার কয়েক মাস না যেতেই বিচ্ছেদ হয় শাকিব-অপুর।
দরদ সিনেমাটির মধ্যে দিয়ে প্যান ইন্ডিয়ান সিনেমায় নাম লেখালেন শাকিব খান। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এ ছাড়াও আরও অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব, টলিউডের পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন প্রমুখ।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া










