ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১১:০৪:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচ জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

শারদীয় দুর্গাৎসব : কুমারি পূজা আজ

আপডেট: ০৯:৫৬ এএম, ১২ অক্টোবর ২০১৩ শনিবার

KUMARY PUJA_PICরাতুল মাঝি স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম ঢাকা : আজ শনিবার শারদীয় দুর্গাৎসবের মহাষ্টমী। কুমারিপূজা। সকাল থেকেই ভীড় বাড়তে শুরু করেছে পূজামণ্ডপগুলোয়। কুমারির অবয়বে আজ হাজির হবেন মা। নির্দিষ্ট কুমারিকে স্নান করিয়ে পরানো হবে নতুন কাপড়। ফুলের মালা চন্দন ও নানা অলংকার-প্রসাধন উপাচারে নিপুণ সাজে সাজিয়ে বসানো হবে মা দূর্গার আসনে। আজ শনিবার মহাষ্টমীর দিন সকাল ৯টা ৪৮ মিনিটের মধ্যে দুর্গাদেবীর মহাষ্টম্যাদি বিহিত পূজা প্রশস্তা ও মহাষ্টমীর ব্রতোপবাস। মধ্যাহ্নে মহাপ্রসাদ বিতরণ এবং বিকেল ৪টা ১৮ মিনিট থেকে ৫টা ৬ মিনিটের মধ্যে সন্ধিপূজা আরম্ভ। তবে রামকৃষ্ণ মিশনে সন্ধি পূজা অনুষ্ঠিত হবে ৩টা ৩৩ মিনিট থেকে ৪টা ২১ মিনিটের মধ্যে। গতকাল মহাসপ্তমী থেকেই মূলত সাড়ম্বরে শুরু হয়েছে পূজা। আর মাত্র দুই দিন পরই উমার কৈলাশ গমন। ‘ঠাকুর থাকবে কতক্ষণ’-এই সুর এখন ভক্ত প্রাণে। বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপগুলোয় এখন চলছে কুমারী পূজার প্রস্তুতি। বেলা ১১টায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এরইমধ্যে পূজামণ্ডপগুলোয় দল বেঁধে হাজির হতে শুরু করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। সকাল থেকেই রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন পূজামণ্ডপগুলো সকল বয়সের ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। কুমারী পুজা দেখতে হাজির হয়েছে অন্য ধর্মের মানুষও। মহাষ্টমীর মূল আকর্ষণ কুমারি পূজা। ঢাকার রামকৃষ্ণ মিশনসহ কয়েকটি স্থানে কুমারি পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। ঢাকার রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক স্থিরাত্মানন্দ মহারাজ (নিরঞ্জন মহারাজ) জানান, মহাষ্টমির দিন সকাল ১১টায় কুমারি পূজা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, যে জগতমাতাকে (দেবী দুর্গা) আমরা আরাধনা করি তিনি সকল নারীর মধ্যে মাতৃরূপে আছেন। এ উপলব্ধি সকলের মধ্যে জাগ্রত করার জন্যই কুমারি পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। দুর্গা মাতৃভাবের প্রতীক আর কুমারি নারীর প্রতীক। কুমারির মধ্যে মাতৃভাব প্রতিষ্ঠাই এ পূজার মূল লক্ষ্য। কুমারি পূজার আনুষ্ঠানিকতা সম্পর্কে মহারাজ বলেন, দেবী দুর্গার সামনে বসিয়ে ঠিক যেভাবে তার (দুর্গার) আরাধনা করা হয়, একইভাবে কুমারিকে সে সম্মান প্রদান করা হয়। শুধু মাটির প্রতিমা নয়, নারীর মধ্যেও মাতৃভাব আনা হয়। বিশুদ্ধ স্বভাবের গুণাবলী দেখে একজন নারীকে কুমারি হিসেবে নির্বাচিত করা হয় উল্লেখ করে তিনি বলেন, পূজার আগ পর্যন্ত কুমারির পরিচয় গোপন রাখা হয়। এ ছাড়াও নির্বাচিত কুমারি পরবর্তী সময়ে স্বাভাবিক জীবন-যাপন আচার-অনুষ্ঠান করতে পারে বলে তিনি জানান। উল্লেখ্য, দুর্গোৎসবে গতকাল শুক্রবার ছিল মহাসপ্তমী। পূজাশেষে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও ভোগ-আরতির আয়োজন ছিল। গতকাল থেকেই রাজধানীর মন্দিরগুলোতে দেবী দর্শনের জন্য ভিড় জমে। ঢাকেশ্বরী মন্দির, জগন্নাথ হল, শাঁখারিবাজারসহ বিভিন্ন মন্দিরে ভক্তরা দুর্গাকে দর্শন ও প্রার্থনায় সমবেত হন। সারাদেশে এবার সারে ২৮ হাজার মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। ঢাকা মহানগরে এ বছর পূজামণ্ডপের সংখ্যা ২১২টি।