ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১২:৩৭:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি

শায়েস্তাগঞ্জে রেলপথে মিললো তরুণীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৫ পিএম, ৭ মে ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে রেলপথ থেকে অজ্ঞাত তরুণীর (১৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ মে) সকালে শায়েস্তাগঞ্জ পুরানবাজার রেলওয়ে গেইটের পশ্চিম দিকে ঢাকা-সিলেট রেলপথে ওই মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেয়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির পুলিশ মরদেহটি উদ্ধার করে।  স্থানীয়রা জানান, রাতের কোনো এক ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন ওই তরুণী। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. হারুনুর রশিদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নাম ও পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।