শিশুদের কোডিং শেখাবে ছোট সোফিয়া
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৯ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
১৪ ইঞ্চির ‘ছোট সোফিয়া’ রোবটটি শিশুদের কোডিং শেখানোর উদ্দেশে তৈরি করেছে হংকংভিত্তিক কোম্পানি হ্যানসন রোবোটিক্স। ৭ থেকে ১৩ বছর বয়সী শিশুদের কাছে কোডিং, স্টিম ও এআইয়ের মতো কঠিন বিষয়গুলোকে সহজ করে তুলবে ছোট সোফিয়া।
হংকংভিত্তিক কোম্পানি হ্যানসন রোবোটিক্স হিম্যানোয়েড রোবট সোফিয়ার ছোট একটি সংস্করণ বের করেছে। লম্বায় সোফিয়ার তুলনায় অনেক ছোট হলেও এর চেহারার সঙ্গে বড় সোফিয়ার বেশ মিল রয়েছে। হ্যানসন রোবোটিক্স রোবটটিকে সোফিয়ার ছোট বোন হিসেবে আখ্যায়িত করেছে।
রোবটটি হাঁটতে, কথা বলতে, গান গাইতে ও গেমস খেলতে পারে। এছাড়াও, এটি অনেক রকমের অভিব্যক্তি প্রকাশ করতে পারে। রোবটটিতে আছে ওপেন সফটওয়্যার প্ল্যাটফর্ম ও হ্যানসনের এআই একাডেমির টিউটোরিয়াল। তাই এতে ইচ্ছামতো প্রোগ্রাম সেট করা যাবে।
পড়াশোনা করার সময় এটি শিশুদের সঙ্গ দেবে। ছোট সোফিয়াখ্যাত রোবটটি বাণিজ্যিক উদ্দেশ্যে কবে ছাড়া হবে তা জানা যায়নি। এর আগে হংকংভিত্তিক ফার্ম হানসন রোবটিক্স নির্মাণ করে সোফিয়া রোবটটি।
অ্যাক্টিভেট করা হয় ২০১৫ সালের ১৯ এপ্রিল। ২০১৭ সালের ১১ অক্টোবর তাকে প্রকাশ্যে আনা হয়। সোফিয়া প্রায় ৬০ ধরনের অভিব্যক্তি প্রকাশ করতে পারে। দেশের প্রযুক্তিভিত্তিক প্রদর্শনী ডিজিটাল ওয়ার্ল্ডে অংশ নিতে ২০১৭ সালের ৫ ডিসেম্বর ঢাকায় এসেছিল সোফিয়া।
-জেডসি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






