শিশুসাহিত্যিক ও সাংবাদিক জ্যোতির্ময় মল্লিক আর নেই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৭ পিএম, ২২ জানুয়ারি ২০২৪ সোমবার
শিশুসাহিত্যিক ও সাংবাদিক জ্যোতির্ময় মল্লিক
খুলনার প্রবীণ সাংবাদিক, কবি ও ছড়াকার জ্যোতির্ময় মল্লিক জ্যোতি আর নেই। রবিবার (২১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার বেলা ১২ টায় ঢাকার পোস্তগোলা শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
সদালাপী ও বন্ধুবাৎছল সাংবাদিক জ্যোতির্ময় মল্লিক কর্মজীবনে সাপ্তাহিক জনতার মুখ, দৈনিক পূর্বাঞ্চল, সাপ্তাহিক খুলনা, দৈনিক গণদেশ, দৈনিক বাংলার বাণী, দৈনিক পাঠকের কাগজ, দৈনিক বঙ্গবানী, ইউনাইটেড নিউজ সার্ভিস, দি বাংলাদেশ টু ডে, নিউজ এক্সপ্রেস বিডি.কম (ঢাকা) কাজ করেছেন।
জ্যোতির্ময় মল্লিক খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি ছিলেন একজন স্বনামধন্য শিশুসাহিত্যিক। জ্যোতির্ময় মল্লিক চার দশক ধরে শিশুসাহিত্যের নানা বিষয় নিয়ে লেখালেখি করেছেন। টাপুর টুপুর, কচি ও কাঁচাসহ সেরা শিশুকিশাের পত্রপত্রিকায় লিখে পাঠক পরিচিতি পেয়েছেন। হাসির ছড়া দিয়ে তার লেখার শুরু। পরে অনুবাদ, রূপকথা এবং প্রকৃতিবিষয়ক শিশুতােষ সাহিত্য রচনায় খ্যাতি অর্জন করেন।
তাঁর সম্পাদিত ছোটদের ত্রৈমাসিক পত্রিকা কুটুমপাখি ১৯৮৫ সালে প্রথম প্রকাশিত হয়। এছাড়াও তিনি শ্রী সতীশচন্দ্র মিত্রের যশোহর খুলনার ইতিহাস পুন:মূদ্রনে কাজ করেছেন। ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)’র সাবেক সাধারণ সম্পাদক। পেয়েছেন শিশু একাডেমি অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, খুলনা একাডেমি সম্মাননা, রঙধনু সাহিত্য পুরস্কার, বাঁধনহারা লিটল ম্যাগ পদক, স্বভাব কবি গোবিন্দ দাস সম্মাননা।
তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ২৬টি। যার মধ্যে রয়েছে জাদুর তুলি, গমের শীষ, ভালুকের জন্মদিন, পাহাড় চুড়ায় আগুন, অন্যদেশের রূপকথা, ফুল ফোটে ফাগুনে, গোয়েন্দার দুর্গতি।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতারা।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল

