শীতের পিঠায় জীবন চলে আয়শার
শারমিন সুলতানা | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ এএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার
আয়শার পিঠার দোকান। ছবি : শারমিন
নগরজীবনের কর্মব্যস্ততার ফাঁকে এখন আর মানুষের সেইদিন কোথায় যে, ঘটা করে শীতের ছুটিতে পিঠা, পায়েস খেতে গ্রামের বাড়িতে ছুটবে! নানি, দাদীর হাতের তৈরি নতুন ধানের পিঠা খাবে মহনন্দে। এখন তারা শীতের পিঠার জন্য ভীড় জমান ফুটপাত বা রাস্তার মোড়ে মোড়ে বসা পিঠার দোকানগুলোতে। গ্রামের সেই মাটির চুলোতে তৈরি পিঠার মতো হয়তো নয়, তারপরও কম সুস্বাদু নয় এই পিঠাগুলো।
রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত বা রাস্তার মোড়ে এই পিঠা বিক্রির চিত্র হামেশাই চোখে পড়ে। এ চল বেশ অনেক বছর ধরেই চলছে। শীত আসলে পিঠার চাহিদা বাড়ে, তাই বেড়ে যায় বেচাকেনাও। রাজপথে পিঠা বিক্রি এখন নিন্মবিত্তি অনেকেরই আয়ের প্রধান উৎস।
এরকমই একজন পিঠা বিক্রেতা আয়শা খাতুন। তিনি প্রতিদিন বিকেল তিনটা থেকে উত্তরা ৩ নম্বর সেক্টরের পোস্ট অফিসের সামনে একটা ভ্যান নিয়ে বসেন। পিঠা বিক্রি চলে কাঁচামাল শেষ না হওয়া পর্যন্ত।
চার সন্তানের মা আয়শা বয়সটা ঠিকমতো বলতে না পারলেও বোঝা যায় বয়স তার ৪০-এর মত। বরিশালের গৌড়নদীতে জন্ম আয়শার। বিয়ের পর জীবিকার তাগিদেই স্বামীর সাথে চলে আসেন ঢাকা শহরে। প্রথমদিকে অন্যের বাসায় কাজ করতেন তিনি। স্বামী চালাতেন রিকশা। একবার এক দুর্ঘটনায় স্বামীর হাত ভেঙে গেলে সন্তানদের নিয়ে বিপাকে পড়েন আয়শা। সংসার চালানোর তাগিদেই সামান্য কিছু টাকা পুঁজি করে শুরু করেন পিঠা বিক্রি।
এরপর সময় গড়িয়েছে অনেক। এখন তিনি নিজ উপার্জনে চালাচ্ছেন দুই ছেলে আর এক মেয়ের পড়ার খরচ। বড় ছেলে নবম শ্রেণীতে পড়ছে। মেজো ছেলে পড়ছে সপ্তম শ্রেণীতে। আর একমাত্র মেয়ে পড়ে পঞ্চম শ্রেণীর ছাম্রী। ছোট ছেলেটার বয়স পাঁচ বছর।উপার্জনও বেশ ভালো আয়শা খাতুনের। তিনি চিতুই ও ভাপা পিঠা বিক্রি করেন। প্রতিদিন প্রায় এক থেকে দেড় হাজার টাকার পিঠা বিক্রি হয়। সব খরচ বাদ দিয়ে গড়ে প্রতিদিন ৬০০ টাকা লাভ থাকে। মাসের শেষে লাভের পরিমান ১৮ হাজার টাকা। আর এ আয়েই চলছে বাসাভাড়াসহ পুরো সংসার খরচ। এমন কি সন্তানদের পড়ালেখাও।
শীতের সময়টাতে না হয় পিঠার ব্যবসাটা বেশ ভালো চলে। কিন্তু বাকি সময়টাতে তিনি কি করেন জানতে চাইলে আয়শা বলেন, পিডার অহন আর শীত-গ্রীষ্ম নাই। সারা বছর ধইরাই চলে। কাচিকুচা পিডা (চিতুই) বছর ধইরাই বেচি। তয় ভাপা পিডা শীত ছাড়া চলে না। তহন আবার পিডার লগে চা বেচি।
আয়শা খাতুনের এই ব্যবসাতে পুরোপুরিভাবে সহযোগিতা করছেন তার স্বামী। তবে মূল ব্যবসাটা চালাচ্ছেন তিনি নিজেই। ভবিষ্যতে ব্যবসাটাকে আরো বড় করার ইচ্ছা আছে তার। দুই ধরণের পিঠার সাথে যোগ করবেন আরো বেশ কয়েক রকমের পিঠা। পাশাপাশি নিজে পড়ালেখা করতে পারেননি বলে সন্তানদের পড়ালেখাটা শেষপর্যন্ত চালিয়ে যেতে চান আয়শা খাতুন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা


