শীতে ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়ার উপকারিতা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ৩ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
ফাইল ছবি
তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে ত্বকেও আসে পরিবর্তন। শীতের সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়। যে কারণে আমাদের ত্বক হতে থাকে প্রাণহীন। এসময় ত্বক অনেকটাই শুষ্ক হয়ে যায়, হারায় প্রাকৃতিক আর্দ্রতা। তাই শীতে ত্বকের প্রতি বেশি মনোযোগী হওয়া জরুরি। এসময় ঠান্ডা পানি ধরতে চান না অনেকেই। ফলে গরম পানিতে গোসল এবং মুখ পরিষ্কারের কাজও সারেন। কিন্তু আপনি জানেন কি, ত্বক ভালো রাখতে শীতেও ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া উচিত। কেন? চলুন জেনে নেওয়া যাক-
মুখের ফোলাভাব কমায়
ঘুম থেকে ওঠার পর এই সমস্যা বেশি দেখা যায়। অনেকেরই মুখ ফোলা ফোলা লাগে। অনেকের আবার চোখের নিচে ফোলা থাকে। কারও ফুলে থাকে গাল। এই ফোলাভাব দূর করার জন্য ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বকের রক্ত সঞ্চালন বাড়বে। এতে অক্সিজেন সরবরাহ ঠিক থাকবে। ভালো থাকবে ত্বক।
ত্বকের আর্দ্রতা বজায় থাকে
ত্বকের আর্দ্রতা ধরে রাখতে চাইলে ঠান্ডা পানি দিয়ে মুখ পরিষ্কার করুন। শীতের সময়ে ত্বক ভালো রাখতে ত্বকে আর্দ্রতা বজায় রাখা জরুরি। সেইসঙ্গে ক্লিনজার ব্যবহারের পর সব সময় টোনার ব্যবহার করবেন। এরপর ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। এতে ত্বকের আর্দ্রতা ধরে রাখা সহজ হবে।
ব্রণ দূর করে
মুখে ব্রণ থাকলে কখনো গরম পানিতে মুখ পরিষ্কার করবেন না। এর বদলে ঠান্ডা পানি ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকার পাশাপাশি সেবাম উৎপাদনও নিয়ন্ত্রণে থাকবে। ফলে কমবে ব্রণের সমস্যা। সেইসঙ্গে পান করুন প্রচুর পানি ও খান তাজা ফল, শাক-সবজি। এতে ত্বক ভালো থাকবে।
অতিরিক্ত গরম পানিতে মুখ পরিষ্কার করলে কী হয়?
শীতে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে যায়। এসময় ত্বক আর্দ্রতা হারাতে থাকে, লালচে হয়ে যায়, ব়্যাশও হতে পারে। শীতে ত্বক ময়েশ্চারাইজ করা জরুরি। এসময় অতিরিক্ত গরম পানিতে মুখ পরিষ্কার করলে ত্বক আরও শুষ্ক হয়ে যায়। জার্নাল অফ ক্লিনিকাল মেডিসিনে প্রকাশিত এক গবেষণায় এ বিষয়ে কিছু তথ্য উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ত্বকে দীর্ঘক্ষণ গরম পানি ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে। তাই অতিরিক্ত গরম পানি এড়িয়ে যাওয়াই ভালো।
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া



