শেখ হাসিনা-মোদি ভার্চুয়াল বৈঠক ১৭ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৯ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
আগামী ১৭ ডিসেম্বর মহান বিজয় দিবসের পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। উভয়পক্ষ আলোচনার মাধ্যমে বৈঠকের তারিখ ও সময় চূড়ান্ত করা হয়েছে। সম্মেলনটি ঢাকার জন্য বেশ গুরুত্ব বহন করছে। কেননা দেশটির সঙ্গে অনেক অমীমাংসিত ইস্যুতে এখনও সমাধানে আসতে পারেনি ঢাকা।
আশা করা হচ্ছে, এই সম্মেলনে সীমান্ত হত্যা বন্ধ, বহুল প্রতীক্ষিত তিস্তাসহ ছয় নদীর পানি বণ্টনের হিস্যা নিয়ে আলোচনা, এলওসি প্রকল্পের আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, বাণিজ্য সুবিধাসহ কোভিড-১৯ মোকাবেলায় সহযোগিতা আলোচনায় স্থান পেতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সম্মেলন নিয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে যেসব বিষয় নিয়ে সম্ভাব্য আলোচনা হতে পারে সে বিষয়ে গুরুত্ব দেয়া হয়।
জানা যায়, ১৭ ডিসেম্বর বেলা ১১টায় দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সম্মেলনের সময় নির্ধারণ করা হয়েছে।
দুই প্রধানমন্ত্রীর বৈঠকে আলোচনার বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আলোচনায় অনেক বিষয়ই থাকবে। বিশেষ করে পানিবণ্টন, সীমান্ত ইস্যু, কোভিড-১৯ মোকাবেলায় কীভাবে একসঙ্গে কাজ করা যায় প্রভৃতি।
হাসিনা-মোদির বৈঠকে বাংলাদেশের স্বাধীনতা এবং দুই দেশের সুবর্ণজয়ন্তী উদযাপন নিয়ে আলোচনা হবে বলেও জানান এই কর্মকর্তা।
আগামী বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবে বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরেই ঢাকা ও নয়া দিল্লির সম্পর্কের ৫০ বছর পূর্ণ হচ্ছে। দুই দেশ যৌথভাবে সম্পর্কের ৫০ বছর পূর্ণ হওয়া উদযাপন করবে। এরই মধ্যে দুই দেশের মধ্যে এ নিয়ে বিভিন্ন প্রস্তুতিও চলছে।
কূটনৈতিক সূত্র বলছে, মুজিবনগর থেকে ভারতের নদীয়া হয়ে কলকাতা পর্যন্ত সড়কটিকে স্বাধীনতা সড়ক নামকরণের জন্য নয়া দিল্লিকে প্রস্তাব করেছে ঢাকা। প্রস্তাবটি সবুজ সংকেত পেলে হাসিনা-মোদির ভার্চুয়াল বৈঠকে এ ব্যাপারে ঘোষণা আসতে পারে।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











