শৈশবে বকশিশ ঘিরে অনেক মজার ঘটনা ঘটত: মিম
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৮ এএম, ৩ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
ঢালিউড সেনসেশন বিদ্যা সিনহা মিম অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন। সিনেমায় শুটিং কিংবা কোনো ব্র্যান্ডের ফটোশুটে মাঝে মধ্যে নানা সাজে দেখা যায় অভিনেত্রীকে। তবে এবারের দুর্গাপূজায় তাকে দেখা গেছে অন্যরূপে। পূজায় তাকে অপরূপ সাজে দেখা গেছে।
পূজার সময়ে সাজগোজে আলাদা প্রস্তুতি থাকে বিদ্যা সিনহা মিমের। এ জন্য আগেই পরিকল্পনা করে রাখেন তিনি। ব্যস্ততার মাঝে কেনাকাটার তেমন সুযোগ পান না। আর পূজায় প্রচুর উপহারও পেয়ে থাকেন তিনি। এবারের পূজায় কী উপহার পেলেন বিদ্যা সিনহা মিম?
এবার অভিনেত্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সবচেয়ে বেশি শাড়ি উপহার পেয়েছেন বলে জানিয়েছেন। সেগুলো পরেই ছুটছেন বিভিন্ন পূজামণ্ডপে। মিম বলেন, উপহার হিসাবে পূজার সাজপোশাক তো থাকেই। এবার পূজার জন্য একটি শাড়ি কিনেছি। কিছু শাড়ি পছন্দ করেও রাখছিলাম। পরে অনেকগুলো শাড়ি উপহার হিসেবে পেয়েছি। প্রতি বছর এমনই হয়, অনেক শাড়ি পাই। আমি কিছু কেনার আগেই সবাই উপহারগুলো দিয়ে থাকে। সবই আমার পছন্দের রঙের। এটা আমার কাছে বিশেষ সারপ্রাইজের মতো বলে মনে করেন তিনি।
অভিনেত্রী বলেন, পূজায় আলাদা আকর্ষণ থাকে নানা রকম খাবার নিয়ে। এ সময়টা পছন্দের খাবার বেশি রান্না করা হয়। এগুলো বেশ উপভোগ করি। শারদীয় দুর্গাপূজার ব্যস্ততার শেষে দেশের বাইরেও যাবেন সময় কাটাতে বলে জানিয়েছেন বিদ্যা।
তিনি বলেন, পরিবারের সঙ্গে সময় কাটাতেই রাজশাহী আসা হয়। এটা আমার পছন্দের জায়গা। আজই আবার ঢাকায় ফিরব। পরে যেতে হবে কুমিল্লায়। দুর্গাপূজার শেষ সময় ছোটাছুটির মধ্য দিয়েই কেটে যাবে। উৎসবমুখর পরিবেশে ঘুরতে ঘুরতেই সময়টা কেটে যায়। এটাও বেশ উপভোগ করি বলে জানান অভিনেত্রী।
মিম বলেন, পূজা এলেই মন চলে যায় রাজশাহীতে। কিন্তু ব্যস্ততার কারণে মা-বাবার সঙ্গে পূজার সময় রাজশাহীতে থাকা হয় না। পূজা ঘিরে থাকে নানা রকম ব্যস্ততায়। আবার ঢাকাতেও বন্ধু–সহকর্মীর সঙ্গে বিশেষ এই সময়টা উপভোগ করতে হয়।
এ ছাড়া দুর্গাপূজায় আলাদা মজা থাকে বকশিশ নিয়ে। প্রিয়জনদের কাছ থেকে বকশিশও নিচ্ছেন তিনি। তবে শৈশবে বকশিশ ঘিরে অনেক মজার ঘটনা ঘটত উল্লেখ করে মিম বলেন, ‘এটা সালামির মতোই। আগে সবার কাছে গিয়ে প্রণামি চাইতাম। কেউ কম দিলে নিতাম না। আবার কেউ কেউ অনেক বেশি টাকা দিত। সেগুলো জমাতাম। এখন শৈশবের মতো আবদারের বিষয় থাকে না। বড়রা এমনিতেই প্রণামি দেয়। তবে এখন আমাকেই বেশি দিতে হয় বলে জানান অভিনেত্রী।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








