শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসাল বাংলাদেশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১১ পিএম, ১১ জুলাই ২০২৫ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আজ শুক্রবার ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম ম্যাচে সফরকারীদের জালে ৯ বার বল জড়িয়েছে স্বপ্না-সাগরিকরা।বিপরীতে হজম করেছে মাত্র একবার।
আজ এশিয়ান কাপ বাছাইয়ের ২৩ জনের আটজনকেই শুরুর একাদশে রাখেন কোচ পিটার বাটলার। এতে শুরুর বাঁশি বাজতেই আক্রমণাত্মক রূপে দেখা যায় স্বাগতিক দলকে। শুরু থেকেই শ্রীলঙ্কাকে চেপে ধরে বাংলাদেশ। ৯-১ গোলের দৃষ্টিনন্দন জয়ে হ্যাটট্রিক করেছেন মোসাম্মাৎ সাগরিকা।
খেলার দ্বিতীয় মিনিটেই ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিডফিল্ডার স্বপ্না রানী। মাত্র তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। শুরু থেকেই বিপর্যস্ত শ্রীলঙ্কান রক্ষণ কিছুতেই থামাতে পারেনি বাংলাদেশের গতিময় আক্রমণ।
১৫ ও ১৯ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেও ৩৭ মিনিটে ঠিকই স্কোরশিটে নাম তোলেন সাগরিকা। সিনহা জাহানের ক্রস থেকে আলতো ছোঁয়ায় বল জালে জড়ান এই ‘নাম্বার টেন’। প্রথমার্ধে আরও দুটি গোল পেলেও অফসাইডের কারণে সেগুলো বাতিল হয়।
বিরতির পর গোলের তাণ্ডব চালায় বাংলাদেশ। এ সময় লঙ্কানদের জালে ছয়বার গোল উদযাপন করে বাংলাদেশ। ৪৮ মিনিটে মুনকি, ৫০ মিনিটে সিনহা এবং এরপর ৫৩ ও ৫৮ মিনিটে পরপর দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা। ৮৫ মিনিটে স্কোরলাইন ৮-০ করেন রুপা আক্তার। বন্যার কর্নার থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারদের চোখ ফাঁকি দেন রুপা। ৯০ মিনিটের পর সান্ত্বনার গোলের দেখা পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের রক্ষণের দুর্বলতার সুযোগ কাজে লাগান প্রতিপক্ষ ফুটবলার লাইয়ানশিকা। এর পর পরই শান্তি মার্ডি বাংলাদেশকে উপহার দেন নয় নম্বর গোল।
বাংলাদেশসহ চলতি আসরে অংশ নিচ্ছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় বদলে গেছে টুর্নামেন্টের ফরম্যাট। রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুবার করে খেলবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলই হবে চ্যাম্পিয়ন। ২০২৪ সালে সর্বশেষ এই প্রতিযোগিতায় ভারতের সঙ্গে যৌথভাবে শিরোপা জিতেছিল বাংলাদেশ। পাঁচ আসরে এরই মধ্যে চারবার শিরোপা জেতার নজির রয়েছে লাল-সবুজ মেয়েদের।
আগামী ১৩ জুলাই নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে তারা। ১৯ জুলাই দ্বিতীয়বার শ্রীলঙ্কার মুখোমুখি হবে আফঈদার দল, আর ২১ জুলাই টুর্নামেন্টের শেষ ম্যাচে আবারও প্রতিপক্ষ নেপাল।
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী











