শ্রীলঙ্কাকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১০ এএম, ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশে আরও বিনিয়োগের জন্য শ্রীলঙ্কার প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) কলম্বোতে দুই দেশের মধ্যে পরামর্শ বৈঠকে এই আহ্বান জানানো হয়।
বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, আর শ্রীলঙ্কার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র, বৈদেশিক কর্মসংস্থান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব আরুণি রানরাজা।
বৈঠকে বাংলাদেশ শ্রীলঙ্কার বিদ্যমান বিনিয়োগের প্রশংসা করে আরও বিনিয়োগের আহ্বান জানানো হয়। বিশেষ করে ইপিজেড, এসইজেড ও এপিআই শিল্প পার্কগুলোতে ওষুধ, আতিথেয়তা, পর্যটন, অটোমোবাইল, হালকা প্রকৌশল, আইসিটি, নবায়নযোগ্য শক্তি, কৃষি-প্রক্রিয়াকরণ, চামড়া ও পাদুকা খাতে বিনিয়োগ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়।
বাংলাদেশ শ্রীলঙ্কাকে ওষুধ পণ্য নিবন্ধন প্রক্রিয়া সহজ করার জন্য অনুরোধ করে। দুই দেশ বাণিজ্য সুবিধা প্রদান এবং বাণিজ্য ও জাহাজ চলাচল সংক্রান্ত যৌথ ওয়ার্কিং গ্রুপের সভা দ্রুত আহ্বানের জন্য সম্মত হয়েছে। গভীর অর্থনৈতিক সহযোগিতার জন্য বেসরকারি খাত ও তাদের চেম্বারগুলির মধ্যে সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও সংযোগ বাড়ানোর জন্য মুলতবি আইনি দলিল দ্রুত চূড়ান্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম ও কলম্বোর মধ্যে বন্দর সংযোগসহ জাহাজ চলাচল খাত শক্তিশালী করার সম্ভাবনাও বৈঠকে আলোচিত হয়েছে।
পর্যটনের গুরুত্ব স্বীকার করে শ্রীলঙ্কা সবুজ পর্যটন বিকাশে বাংলাদেশের সঙ্গে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশও চা ও বৌদ্ধ পর্যটন সার্কিটসহ যৌথ পর্যটন উদ্যোগ এবং পর্যটন সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক চূড়ান্ত করার প্রস্তাব দিয়েছে।
উভয় পক্ষ কৃষি ও মৎস্য ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ স্বীকার করেছে, যার মধ্যে রয়েছে জলসম্পদ ব্যবস্থাপনা, গভীর সমুদ্রে দীর্ঘ লাইন মাছ ধরা এবং মিঠা পানির মাছ চাষে জ্ঞান ও দক্ষতা ভাগাভাগি।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা










