সংবর্ধনার জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৬ এএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
২০২৬ সালের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সরকারি মন্ত্রী, সংসদ সদস্য বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সংবর্ধনা কিংবা পরিদর্শনের নামে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস বন্ধ রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে সংবর্ধিত ব্যক্তির প্রতি সম্মান দেখাতে শিক্ষার্থীদের রোদ-বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় দাঁড় করিয়ে রাখাও আর যাবে না।
রোববার (২৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন বিভাগের সরকারি মাধ্যমিক শাখা-১-এর উপসচিব সাবিনা ইয়াসমিন।
শিক্ষাপঞ্জির নির্দেশনায় বলা হয়েছে, সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রোদ কিংবা বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড় করানো যাবে না।
এতে আরও বলা হয়েছে, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার সময়সীমা সর্বোচ্চ ১২ কর্মদিবসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। সব পরীক্ষা গ্রহণ করতে হবে এবং বার্ষিক পরীক্ষার উত্তরপত্র এক বছর সংরক্ষণ করতে হবে। পরীক্ষার নির্ধারিত তারিখ পরিবর্তন করা যাবে না। তবে বিশেষ প্রয়োজনে তারিখ পরিবর্তনের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অনুমতি নিতে হবে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসএসসি পরীক্ষার সময় পরীক্ষাকেন্দ্র ছাড়া অন্য বিদ্যালয়গুলোতে নিয়মিত ক্লাস চালু থাকবে। পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযথভাবে পালন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এদিকে, ২০২৬ সালে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি কমানো হয়েছে ১২ দিন। পবিত্র শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ কয়েকটি দিবসে এবার আর ছুটি থাকছে না। একইসঙ্গে পবিত্র রমজান মাসের প্রায় পুরো সময় বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৬ সালের ৮ মার্চ থেকে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। অথচ চাঁদ দেখার ওপর নির্ভর করে ১৭ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ২১ রমজান পর্যন্ত বিদ্যালয় খোলা থাকবে।
২০২৫ সালে রোজা, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে মোট ২৮ দিন ছুটি ছিল। তবে ২০২৬ সালে এসব উপলক্ষ্যে ছুটি কমিয়ে ১৯ দিন করা হয়েছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ছুটি কমে ১৫ দিন থেকে ১২ দিন করা হয়েছে। শীতকালীন অবকাশও একদিন কমানো হয়েছে।
সব মিলিয়ে সাপ্তাহিক ছুটি ছাড়া ২০২৬ সালে বিদ্যালয় বন্ধ থাকবে ৬৪ দিন। গত বছর এ সংখ্যা ছিল ৭৬ দিন।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার

