সংবর্ধনা পেলেন স্পেশাল অলিম্পিকে স্বর্ণজয়ী রূপালি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৫ পিএম, ৯ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
“স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেমস ২০২৩” এ সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণ ও ব্রোঞ্চপদক অর্জন করায় বাকবন্ধী রূপালীকে সংবর্ধনা দেয়া হয়েছে নড়াইল জেলা মহিলা ক্রীড়া সংস্থা। শনিবার (৮ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানের প্রথমেই রূপালীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া। বিশেষ চাহিদাসম্পন্ন এই ক্রীড়াবিদকে সন্মাননা ক্রেস্ট ও নগদ ১০ হাজার টাকা প্রদান কর হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী ,পৌর মেয়র আন্জুমান আরা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি শারমিন চৌধুরী, স্থানীয় সরকারের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, সিনিয়র সহকারি কশিশনার বিবি করিমুন্নেছা, জেলা মহিলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক রাবেয়া ইউছুফ, রূপালীর বাবা টুকু মিয়া প্রমুখ।
রূপালী খাতুনের (১৬) বাড়ি নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি (দক্ষিণ পাড়া) গ্রামে। বাবা টুকু মিয়া শেখ অন্যের জমি বর্গা নিয়ে চাষ করেন। চার ভাই-বোনের মধ্যে রূপালী ছোট। বড় ভাইয়েরাও কৃষিকাজে নিয়োজিত। বোন সোনালী খাতুন দশম শ্রেণিতে পড়ে।
দরিদ্র পরিবারে জন্ম নেওয়া রূপালী জন্ম থেকেই শ্রবণ ও বাকপ্রতিবন্ধী। যার ফলে লেখাপড়া করা হয়নি তার। তবে ছোটকাল থেকেই তার কিছু একটা করার ইচ্ছা ছিল। তাই তো সুযোগ পেলেই সাঁতার কাটতেন। এছাড়া খেলাধুলা করতেও বেশ ভালোবাসতেন তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাক আহম্মেদ চোধূরী বলেন, ‘বাকপ্রতিবন্ধী রূপালীর জন্য বাংলাদেশ ও নড়াইলবাসী গর্বিত। সরকার প্রতিবন্ধিদের বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছে। এ সকল সুযোগ সুবিধা রূপালী কাজে লাগিয়ে ভালো করেছে। রূপালীকে দেখে অন্যরাও এগিয়ে আসবে।’
//এস//
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




