সংসদে ৫০ ভাগের বেশি নারী প্রতিনিধি চাই: মঈন খান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৮ পিএম, ১৭ আগস্ট ২০২৫ রবিবার
ছবি: সংগ্রহিত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমি জাতীয় সংসদে ৫০ শতাংশের বেশি নারী প্রতিনিধি চাই। নারীদের নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন দিতে হবে। সমাজের মানসিকতা পরিবর্তন না হলে নারীর সমতার আন্দোলন সফল হবে না।
আজ রোববার (১৭ আগস্ট) গুলশানের হোটেল ওয়েস্টিনে ‘জুলাই অভ্যুত্থান এবং নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক’ শীর্ষক এক সেমিনারে তিনি এই প্রশ্ন তোলেন।
খান ফাউন্ডেশন এই সেমিনারটির আয়োজন করে।
ড. মঈন খান বলেন, দেশের প্রায় ৪০ লাখ নারী পোশাক কারখানায় কাজ করে দেশের অর্থনীতিতে বিরাট অবদান রাখছেন।
তিনি প্রশ্ন তুলে বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি হওয়া সত্ত্বেও জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ১৫০ বা ১৫১ জন নারী কেন প্রতিনিধিত্ব করতে পারবেন না।
তিনি আরও বলেন, সমাজের মানসিকতা পরিবর্তন না হলে শুধু সেমিনার করে নারীর মুক্তি বা সমতার আন্দোলন সফল হবে না।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, নারীদের মনোনয়ন দিলে তারা পাশ করতে পারবে না— এমন ধারণা ভুল। নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই জয়-পরাজয় তাদের জনপ্রিয়তার ওপর নির্ভর করে। তাই রাজনৈতিক দলগুলোকে আরও বেশি নারীকে মনোনয়নের সুযোগ দিতে হবে।
মঈন খান বিশ্বজুড়ে নারীদের ভোটের অধিকারের ইতিহাস তুলে ধরে বলেন, পশ্চিমা বিশ্বে মাত্র ১০০ বছর আগে নারীরা এই অধিকার পেয়েছে। এমনকি সুইজারল্যান্ডের মতো আধুনিক রাষ্ট্রেও নারীরা ১৯৭১ সালে ভোটের অধিকার পায়, যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল।
মঈন খান আশা প্রকাশ করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে রাজনৈতিক দলগুলো সচেতনভাবে আরও বেশি সংখ্যক নারী প্রার্থীকে সুযোগ দেবে। যদিও কোনো রাজনৈতিক দলই এখনো ৩০ শতাংশ নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারেনি। তবুও পুরুষতান্ত্রিক সমাজে নারীকে যে বাধা দেওয়া হয়েছে, তা দূর করে নারীর অধিকার সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে।
সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নারী আসনে সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়াই একমাত্র সমাধান। তিনি বলেন, আমি বলছি না ১০০টা আসন দিতে হবে। কিন্তু এর সমাধান করতেই হবে।
ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই বলেন, নারী সংস্কার কমিশনে অনেক সুপারিশ করা হলেও সেগুলোর কোনোটিই পরবর্তীতে আলোর মুখ দেখেনি, যা খুবই দুঃখজনক।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব ব্যাংকের গবেষণা বিশ্লেষক নওশীন খান। এছাড়া, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন।
সেমিনারে আরও বক্তব্য দেন, জেএসডির তানিয়া রব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ ফোরামের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিলুফার চৌধুরী মনি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ড. মাহদি আমিন, সাংবাদিক মাসুদ কামাল, মুনজুল আলম পান্না, কাজী জেরিন, দিপ্তি চৌধুরী প্রমুখ।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



