সকাল থেকে আশ্বিনের বৃষ্টি, রাজধানীবাসীর ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৪ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
সকাল থেকেই থেমে থেমে ঢাকায় ঝরছে আশ্বিনের বৃষ্টি। কখনো মুষলধারে কখনো ঝিরিঝিরি। এতে ভোগান্তিতে পড়েছেন নগরীর কর্মজীবী ও খেটে খাওয়া মানুষেরা। রাজধানীর প্রধান সড়কগুলোর কোথাও কোথাও দেখা গেছে যানজট। সড়ক ও অলিগলিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। যানজট-জলজটে ঢাকার বিভিন্ন পথে ভোগান্তিতে পড়েছে মানুষ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হয় এই বৃষ্টি। সকালে কর্মজীবী মানুষ রাস্তায় নামলে এমন ভোগান্তির শিকার হন। আর এই সুযোগে রিকশা-সিএনজিগুলোতে বাড়তি ভাড়া হাঁকতে দেখা গেছে।
রাজধানীর মহাখালী, সাতরাস্তা, মালিবাগ, গুলশানসহ বিভিন্ন এলাকার মানুষকে অফিসে যাওয়ার পথে ভোগান্তিতে পড়তে দেখা গেছে। এর মধ্যে শফিকুল নামে একজন বলেন ‘সকাল থেকে বৃষ্টি, বাসেই উঠতে পারছিলাম না। ঠাসাঠাসি করে খুব ভোগান্তি নিয়ে অফিসে এলাম। করিম হোসেন নামে আরেকজন বলেছেন, ভেবেছেলাম বৃষ্টি হবে না। তাই ছাতা আনিনি। কিন্তু রাস্তায় বের হওয়ার পরই মুষলধারে বৃষ্টি শুরু হয়। এতে বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজতে হলো। তিনি আরও বলেন, বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। বাস কম, জলাবদ্ধতা, যানজট এই সুযোগে রিকশা, সিএনজিওয়ালারা বেশি ভাড়া নিচ্ছেন।
এই আবহাওয়াবিদ জানান, শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। তবে আপাতত কয়েকদিন ভ্যাপসা গরম থাকবে না। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগে আরও অন্তত কয়েক দিন ভারী বৃষ্টি থাকবে। বর্ষাকাল হওয়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে সারা দেশেই।
বৃষ্টির কারণ হিসেবে আবদুর রহমান খান জানান, লঘুচাপ সৃষ্টি হয়েছিল। আর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এ বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বৃষ্টি সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে কুমারখালি ১০৪ মিলিমিটার, রাজশাহী ১০১ মিলিমিটার ও ঢাকায় ৪৪ মিলিমিটার। আজ ভোর ৬টা পর্যন্ত এসব বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু







