সন্তানসম্ভবা প্রেমিকার কাছে ক্ষমা চেয়ে ‘চিঠি’ নেইমারের
স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২৩ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
ইনজুরির কারণে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে আছেন পিএসজির ফরোয়ার্ড নেইমার জুনিয়র। এমনকি হতাশাজনক পারফরম্যান্সের কারণে তার বিরুদ্ধে ক্ষোভও ঝাড়ছেন পিএসজির সমর্থকরা। এবার নেইমারকে নিয়ে চাউর নতুন বিতর্ক।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে কয়েক দিন আগেই নেইমারকে নিয়ে এই খবর চাউর হয়। প্রতিবেদনে বলা হয়, ইনফ্লুয়েন্সার ফার্নান্দো কাম্পোসের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন ব্রাজিলিয়ান এই পোস্টারবয়। এ নিয়ে নিজের প্রেমিকা ব্রুনার সঙ্গে নাকি চুক্তিও করেছেন তিনি (নেইমার)। চুক্তি অনুযায়ী, নেইমার চাইলেই অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়াতে পারবেন নেইমার।
গণমাধ্যমে বিষয়টি চাউর হওয়ার পরপরই এ নিয়ে খোলাসা করেছেন ব্রুনা। এমনকি বিষয়টি অস্বীকারও করেন তিনি।
অন্যদিকে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ব্রুনাকে না জানিয়েই নতুন এই সম্পর্কে জড়িয়েছেন নেইমার। এবার নিজের সন্তানসম্ভবা প্রেমিকা এসব বিষয় জানার পরই তার (ব্রুনা) কাছে ক্ষমা চেয়েছেন সেলেসাওদের এই তারকা।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সন্তানসম্ভবা প্রেমিকা ব্রুনাকে উদ্দেশ লম্বা এক পোস্ট করেছেন নেইমার। সেখানেই ক্ষমা প্রার্থনা করেছেন ব্রাজিলিয়ান এই তারকা। তবে নেইমার সেখানে নির্দিষ্ট কোনো ঘটনার বিষয়টি উল্লেখ করেননি।
নেইমারের ভাষ্যমতে, ব্রু, আমি তোমাদের দুজন এবং তোমার পরিবারের জন্য এই কাজ করেছি। অযৌক্তিক বিচার দিয়ে, সেটি প্রমাণের প্রয়োজন নেই। তবে আমাদের জীবনে তোমাকে দরকার। তবে এসব ঘটনায় তুমি কতটা ভুগছ এবং কতটা কষ্ট পেয়েছ; আমি জানি। এটাও জানি যে কতটা আমার পাশে থাকতে চাও এবং আমিও তোমার পাশে আছি। আমি ভুল করেছি, তোমার সঙ্গে কাজটা ঠিক হয়নি।
নেইমার আরও লিখেন, বলতে অসুবিধা নেই যে প্রতিদিনই ভুল করি, মাঠ এবং মাঠের বাইরে। তবে ব্যক্তিগত জীবনের ভুলগুলো ঘরে পরিবার ও বন্ধুদের সঙ্গে সমাধান করি। আর এ সবকিছুই আমার জীবনে বিশেষ মানুষটির জন্য। যে নারীকে নিয়ে স্বপ্ন দেখি, সে আমার সন্তানের মা। বিষয়টি তার পরিবার এবং আমার পরিবারকেও পীড়া দিয়েছে। মাতৃত্বের এই বিশেষ মুহূর্তেও কষ্ট পেয়েছে সে।
সাবেক এই কাতালান ফুটবলার আরও লিখেন, ইতোমধ্যেই অপ্রয়োজনীয় ঘটনা ও ভুলের জন্য ক্ষমা চেয়েছি। এখন তা প্রকাশ্যে ক্ষমা চাওয়ার অপরাধবোধ করছি। যদি কোনো ব্যক্তিগত বিষয় জনসম্মুখে এসে থাকে, তাহলে ক্ষমাপ্রার্থনাও প্রকাশ্যেই হওয়া উচিত। তোমাকে ছাড়া কিছু কল্পনা করতে পারি না। জানি না, সমাধান হবে কিনা; তবে চেষ্টা করতে চাই। আমাদের উদ্দেশ্য বিজয়ী হবে, সন্তানের প্রতি আমাদের ভালোবাসা জয়ী হবে। আমাদের পরস্পরের প্রতি ভালোবাসা আরও শক্তিশালী হবে। সব সময় তোমাকে ভালোবাসি।
২০২১ সাল থেকে ব্রুনার সঙ্গে নেইমারের প্রেম করার গুঞ্জন রয়েছে। এমনকি গত বছরের আগস্টে এই সম্পর্কে চিড় ধরার গুঞ্জনও উঠেছিল। তবে সব গুঞ্জন উড়িয়ে আবারও এক সঙ্গে দেখা যায় তাদের। এ বছরের শুরু থেকেই আবারও তারা এক হয়েছেন বলে জানা যায়।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র





