সন্ধ্যা ৭টার মধ্যে ফল ঘোষণা হতে পারে : প্রধান নির্বাচন কমিশনার
জাবি প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে ঘোষণা হতে পারে। শনিবার সকাল ১১টা ৫০ মিনিটে এ তথ্য জানান জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, ভোট গণনার কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ভোট গণনার কাজ প্রায় শেষের দিকে। দুপুর দুইটা থেকে আড়াইটার মধ্যে গণনার কাজ শেষ হবে। এরপর ফল ঘোষণার প্রস্তুতি আমরা নেবো। আশা করছি, সন্ধ্যা সাতটার মধ্যে নির্বাচনের ফল ঘোষণা হবে।
এর আগে, সকাল ১১টার দিকে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী সাংবাদিকদের বলেন, আমরা দুপুর দুইটা মধ্যে প্রকাশ করতে পারব বলে আশা করি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, উনি হয়তো গণনার কথা বলেছেন।
কমিশনের একজন সদস্যের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। বিভিন্ন মাধ্যমে। তবে আমাদের কাছে কোনো লিখিত পদত্যাগপত্র আসেনি।
ভোট গণনায় দীর্ঘসূত্রিতার কারণ জানতে চাইলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামতের প্রতিফলন ঘটিয়ে আমরা বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। এর মধ্যে একটি হলো ম্যানুয়ালি ভোট গণনা করা। এটা তাদের অনেকের দাবি ছিলো। নির্বাচনে প্রায় ৬৫০ জনের মতো প্রার্থী রয়েছে। তাদের সব কিছু দেখে ভোট গণনা করতে হচ্ছে। এ কারণে ভোট গণনায় সময় লাগছে। এছাড়া শুক্রবার আমাদের একজন সহকর্মী সিনেটের দরজায় ধাক্কা খেয়ে পড়ে গিয়ে হার্ট এটাক করে মারা গেছেন। এ ঘটনা আমাকে মারাত্মকভাবে শোকাহত করেছে। এর প্রভাব ভোট গণনাতেও পড়েছিলো। এ কারণে ভোট গণনা কিছুক্ষণ স্থগিত ছিলো। এরপর আবার গণনা শুরু হয়, যা এখনও চলমান।
ফল কোথায় ঘোষণা হবে- জানতে চাইলে তিনি বলেন, এখনও স্থান সেভাবে ঠিক হয়নি। আমার মনে হয়, সিনেট কক্ষেই ভোটের ফল ঘোষণা করা হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



